ইরানে সংরক্ষিত ভ্রূণ থেকে ১৪ বছর পর জন্ম নিল সুস্থ শিশু
https://parstoday.ir/bn/news/iran-i31983-ইরানে_সংরক্ষিত_ভ্রূণ_থেকে_১৪_বছর_পর_জন্ম_নিল_সুস্থ_শিশু
ইরানের একটি হাসপাতালে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে ভ্রূণকে সংরক্ষণ করার ১৪ বছর পর একটি শিশু জন্মগ্রহণ করেছে। শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে ভ্রূণ সংরক্ষণ প্রক্রিয়াকে ক্রাইয়োপ্রিজারভেশন বলা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৯, ২০১৭ ০৫:২৫ Asia/Dhaka
  • ইরানে সংরক্ষিত ভ্রূণ থেকে ১৪ বছর পর জন্ম নিল সুস্থ শিশু

ইরানের একটি হাসপাতালে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে ভ্রূণকে সংরক্ষণ করার ১৪ বছর পর একটি শিশু জন্মগ্রহণ করেছে। শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে ভ্রূণ সংরক্ষণ প্রক্রিয়াকে ক্রাইয়োপ্রিজারভেশন বলা হয়।

ইস্পাহানের  উর্বরতা এবং বন্ধ্যত্ব কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য জানিয়েছেন গতকাল এ শিশু জন্মগ্রহণ করেছে। নবজাতক সন্তানের পুরোপুরি সুস্থ আছে বলে জানিয়েছেন। নবজাতকের ৪২ বছর বয়সী মা’ও ভাল আছে বলে জানান তিনি।

২৫ বছর আগে দু’দফা জরায়ুর বাহিরে গর্ভধারণের কারণে সন্তান নেয়ার সক্ষমতা হারিয়েছিলেন নবজাতকের মা। চিকিৎসাবিদ্যার পরিভাষায় এ জাতীয় ঘটনাকে স্থানভ্রষ্ট বা একটোপিক গর্ভধারণ বলা হয়।

২০০৩ সালে ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ’র নামে পরিচিত দেহবহির্ভূত গর্ভাধান প্রক্রিয়ার মাধ্যমে তার গর্ভে সন্তান প্রতিস্থাপন করা হলেও শেষপর্যন্ত তা টিকে নি। এ প্রক্রিয়ায় জন্মগ্রহণকারী শিশুদের সাধারণ ভাবে টেস্ট টিউব বেবি বলা হয়। 

তিনি আরো জানান,  ভ্রূণ সংরক্ষণের ১৪ বছর পর শিশুর জন্মগ্রহণের ঘটনা ইরানে এটাই প্রথম। এর আগে, ইরানে সংরক্ষিত ভ্রূণ থেকে ১১.৭ বছর শিশু জন্ম নিয়েছিল।#

পার্সটুডে/মূসা রেজা/২৯