'ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে ইরানের দিকে গভীর নজর রাখবে আমেরিকা'
https://parstoday.ir/bn/news/iran-i32205-'ক্ষেপণাস্ত্র_কর্মসূচিকে_কেন্দ্র_করে_ইরানের_দিকে_গভীর_নজর_রাখবে_আমেরিকা'
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন শীর্ষস্থানীয় উপদেষ্টা বলেছেন, তার দেশ ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির দিকে গভীর নজর রাখবে। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন বুধবার এক বিবৃতিতে বলেছেন, “আমরা আজ থেকে আনুষ্ঠানিকভাবে ইরানের তৎপরতার দিকে গভীর নজর রাখব।”
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০২, ২০১৭ ০৬:৩১ Asia/Dhaka
  • মাইকেল ফ্লিন
    মাইকেল ফ্লিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন শীর্ষস্থানীয় উপদেষ্টা বলেছেন, তার দেশ ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির দিকে গভীর নজর রাখবে। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন বুধবার এক বিবৃতিতে বলেছেন, “আমরা আজ থেকে আনুষ্ঠানিকভাবে ইরানের তৎপরতার দিকে গভীর নজর রাখব।”

তিনি আমেরিকার এই দাবি পুনর্ব্যক্ত করেন যে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব লঙ্ঘন করেছে। আমেরিকাসহ ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু সমঝোতাকে স্বীকৃতি দিতে ওই প্রস্তাব অনুমোদন করেছিল নিরাপত্তা পরিষদ।

২২৩১ নম্বর প্রস্তাবে বলা হয়েছিল, পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে না ইরান। এদিকে, তেহরান সুস্পষ্ট ভাষায় বলেছে, দেশটির কোনো ক্ষেপণাস্ত্রকে পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম করে তৈরি করা হয়নি বলে এগুলোর পরীক্ষায় নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘিত হয়নি।

২০১৫ সালের জুলাই মাসে জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানির সমন্বয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা সই করে ইরান। ওই মাসেই এ সমঝোতাকে আন্তর্জাতিক আইনে পরিণত করার জন্য সর্বসম্মতিক্রমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব পাস হয়।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২