সিরিয়ায় হামলা চালাতে ইরানি আকাশসীমা ব্যবহার করছে রুশ যুদ্ধবিমান: শামখানি
-
রুশ যুদ্ধবিমান
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, সিরিয়ার সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চালাতে রাশিয়ার যুদ্ধবিমানগুলো ইরানের আকাশসীমা ব্যবহার করছে। ইরানের ফার্স সংবাদ সংস্থার সঙ্গে আজ (শনিবার) আলাপের সময় এ কথা বলেছেন তিনি।
তিনি আরো বলেন, ইরানের আকাশসীমা ব্যবহার অব্যাহত রেখেছে রাশিয়া। তেহরান-মস্কো কৌশলগত পুরোপুরি সহযোগিতা থাকায় এটি অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
সিরিয়া ইসুতে তেহরান মস্কোকে যেকোনো সহযোগিতা তেহরান করবে উল্লেখ করে আলী শামখানি আরো বলেন, ইরানের আকাশসীমা ব্যবহারের অনুমতি রাশিয়াকে দেয়া হবে।
রাশিয়া এবং সিরিয়ার সঙ্গে রাজনৈতিক, নিরাপত্তা এবং প্রতিরক্ষা বিষয়ক শীর্ষ পর্যায়ের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন শামখানি। তিনি আরো জানান, রুশ জঙ্গিবিমানগুলো কেবলমাত্র ইরানের আকাশসীমা ব্যবহার করছে; তারা কোনো জ্বালানি নেয় নি।
রুশ ছয়টি তুপোলভ টিইউ-২২এম দূরপাল্লার বোমারু বিমান ইরানের আকাশসীমা এবং ইরানের পশ্চিমাঞ্চলীয় হামেদান নগরীর ঘাঁটি ব্যবহার করেছে বলে সম্প্রতি সংবাদ প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে এ বক্তব্য দেন শামখানি। সিরিয়ার পূর্বাঞ্চলীয় নগরী দেইর আজ-জোরের তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অবস্থানে হামলার জন্য ইরানের আকাশসীমা ব্যবহার করেছে রুশ বিমানগুলো।#
পার্সটুডে/মূসা রেজা/১১