সামরিক অভিযানে ড্রোন ব্যবহারের লক্ষ্যে বিশেষ সংস্থা স্থাপন করল আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i33620-সামরিক_অভিযানে_ড্রোন_ব্যবহারের_লক্ষ্যে_বিশেষ_সংস্থা_স্থাপন_করল_আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র পদাতিক ইউনিট সামরিক অভিযানে ড্রোন ব্যবহারের জন্য বিশেষ একটি সংস্থা গঠন করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০১৭ ২১:০৩ Asia/Dhaka
  • সামরিক অভিযানে ড্রোন ব্যবহারের লক্ষ্যে বিশেষ সংস্থা স্থাপন করল আইআরজিসি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র পদাতিক ইউনিট সামরিক অভিযানে ড্রোন ব্যবহারের জন্য বিশেষ একটি সংস্থা গঠন করেছে।

আইআরজিসি’র পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর এ কথা জানিয়েছেন। তিনি বলেন, আইআরজিসি’র পদাতিক বাহিনী একটি ড্রোন কেন্দ্র এবং ড্রোন সংস্থা স্থাপন করেছে। বর্তমানে এটি তৎপর রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অপারেশন এলাকাগুলো জুড়ে এর অনেকগুলো ঘাঁটি রয়েছে।

আইআরজিসি’র পদাতিক ইউনিট সামরিক অনেক মহড়ায় যুদ্ধোপযোগী ড্রোনসহ নানা ধরণের অত্যাধুনিক ড্রোন ব্যবহার করেছে। এসব মহড়ার মধ্যদিয়ে ইরানের প্রতিরক্ষা দক্ষতা তুলে ধরা হয়েছে।

সম্প্রতি তিন দিনের সামরিক মহড়া 'মহানবী-১১' শেষ হয়েছে। চলতি মাসের ২০ তারিখ থেকে ইরানের উত্তর-পূর্বাঞ্চলে এ মহড়া অনুষ্ঠিত হয়।#

পার্সটুডে/মূসা রেজা/২৬