তাকফিরি সন্ত্রাসী’র গুলিতে আইআরজিসি’র স্থানীয় কমান্ডার নিহত
https://parstoday.ir/bn/news/iran-i36012-তাকফিরি_সন্ত্রাসী’র_গুলিতে_আইআরজিসি’র_স্থানীয়_কমান্ডার_নিহত
ইরানের ইসলামী গার্ড বাহিনী বা আইআরজিসি’র স্থানীয় কমান্ডার দুই তাকফিরি সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১১, ২০১৭ ০৭:২৯ Asia/Dhaka
  • তাকফিরি সন্ত্রাসী’র গুলিতে আইআরজিসি’র স্থানীয় কমান্ডার নিহত

ইরানের ইসলামী গার্ড বাহিনী বা আইআরজিসি’র স্থানীয় কমান্ডার দুই তাকফিরি সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন।

দায়িত্ব পালনের অংশ হিসেবে ভ্রমণের সময়ে সিস্তান-বেলুচিস্তান প্রদেশের জাহেদানের কুরিন অঞ্চলে কমান্ডার রুহল্লাহ আলাই ওপর হামলা চালানো হয়। আততায়ী দুজনেই ইরানের স্বেচ্ছাসেবক বাহিনী বাসিজের গুলিতে নিহত হয়েছে।

আইআরজিসির সালমান ইউনিটের ১১০ ব্রিগেডের কুরিল ব্যাটেলিয়নের কমান্ডার ছিলেন শহীদ আলাই। এ ব্রিগেডকে সিস্তান-বেলুচিস্তান প্রদেশে মোতায়েন রাখা হয়েছে।

ইরানে সন্ত্রাসী তৎপরতা চালানোর তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠীর অনেক ষড়যন্ত্র নস্যাৎ করেছে আইআরজিসি। এ ছাড়া, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠীর অনেক সদস্যকে আটকও করা হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১১