‘ইরান - আফগান সন্ত্রাস বিরোধী সহযোগিতা জোরদার করতে হবে’
https://parstoday.ir/bn/news/iran-i37474-ইরান_আফগান_সন্ত্রাস_বিরোধী_সহযোগিতা_জোরদার_করতে_হবে’
আফগানিস্তান সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, সন্ত্রাস বিরোধী লড়াইয়ে ইরান এবং আফগানিস্তানের মধ্যে সহযোগিতা আরো জোরদার করতে হবে। তিনি আজ(রোববার) রাজধানী কাবুলে আফগান পররাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন রাব্বানির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৭, ২০১৭ ১৩:৫০ Asia/Dhaka
  • ‘ইরান - আফগান সন্ত্রাস বিরোধী সহযোগিতা জোরদার করতে হবে’

আফগানিস্তান সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, সন্ত্রাস বিরোধী লড়াইয়ে ইরান এবং আফগানিস্তানের মধ্যে সহযোগিতা আরো জোরদার করতে হবে। তিনি আজ(রোববার) রাজধানী কাবুলে আফগান পররাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন রাব্বানির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।

আফগানিস্তানে বিদেশী সেনা উপস্থিতি সত্ত্বেও দেশটি নতুন করে তালেবান হুমকির মুখে পড়েছে। এ ছাড়া,  দেশটিতে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের তৎপরতা বাড়তে শুরু করছে।

জারিফ বলেন, সন্ত্রাস বিরোধী লড়াই, সহিংসতা, মাদক ও আদম পাচারের বিরুদ্ধেসহ নানা ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার সুযোগ আছে। উভয় দেশের স্বার্থে এটি হওয়া উচিত বলে জানান তিনি।

ভাল এবং খারাপ সন্ত্রাসী হিসেবে কাউকে ইরান চিহ্নিত করে না উল্লেখ করে তিনি আরো বলেন, সীমান্তকে নিরাপদ করার জন্য সন্ত্রাসীদের বিরুদ্ধে সহযোগিতার ভিত্তিতে সব দেশের লড়াই করা উচিত।

রাব্বানি বলেন, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক এবং ট্রানজিট বাড়ানো সম্পর্কিত গঠনমূলক আলোচনা হয়েছে।

এ ছাড়া, আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে বৈঠক করেছেন জারিফ। বৈঠকে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করেছেন তারা।#

পার্সটুডে/মূসা রেজা/৭