ইসরাইলকে সর্বোচ্চ নিরাপত্তা দিতেই রিয়াদ সম্মেলন: আব্দুল্লাহিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i38422-ইসরাইলকে_সর্বোচ্চ_নিরাপত্তা_দিতেই_রিয়াদ_সম্মেলন_আব্দুল্লাহিয়ান
ইহুদিবাদী ইসরাইলকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার লক্ষ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। একথা বলেছেন, ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারী ও সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২২, ২০১৭ ০২:১০ Asia/Dhaka
  • হোসেইন আমির আব্দুল্লাহিয়ান
    হোসেইন আমির আব্দুল্লাহিয়ান

ইহুদিবাদী ইসরাইলকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার লক্ষ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। একথা বলেছেন, ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারী ও সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।

রিয়াদ সম্মেলনে সম্পর্কে আইআরআইবি’র এক লাইভ টক-শোতে তিনি আরো বলেন, সৌদি আরবের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেয়া, মার্কিন নাগরিকদের জন্য বিপুল কর্মসংস্থান সৃষ্টি এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে মার্কিন সমরাস্ত্র বিক্রি ছিল এ সম্মেলন আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

ইসরাইল বিরোধী প্রতিরোধ আন্দোলনকে আমেরিকা ও সৌদি আরব দুর্বল করতে চায় বলেও উল্লেখ করেন আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, ইসরাইল বিরোধী প্রতিরোধকে দুর্বল করার লক্ষ্যেই রিয়াদ সম্মেলনে ইরান বিরোধী জোট গঠনের অপচেষ্টা হয়েছে।

ইরানের সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলে সৌদ সরকার সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ আন্দোলনগুলোর ক্ষতি করতে চায়।  তিনি বলেন, মুসলিম নেতাদেরকে জোর করে ধরে এনে রিয়াদ সম্মেলনের আয়োজন করে সৌদি আরব প্রমাণ করেছে, দেশটি বর্তমানে অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে রয়েছে।  আব্দুল্লাহিয়ান বলেন, মুষ্টিমেয় উগ্র, গোঁড়া ও যুদ্ধবাজ ব্যক্তি বর্তমানে সৌদি আরব শাসন করছে।

তবে ইসলামি প্রজাতন্ত্র ইরান আগের মতোই মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবে বলে উল্লেখ করেন তিনি। ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারী বলেন, মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার অগ্রদূত হিসেবে কাজ করে যাবে ইরান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২