ইরানে শনিবার থেকে পবিত্র রমজান শুরু
https://parstoday.ir/bn/news/iran-i38724-ইরানে_শনিবার_থেকে_পবিত্র_রমজান_শুরু
ইসলামি প্রজাতন্ত্র ইরানে আগামীকাল (শনিবার) ২৭ মে থেকে পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর দপ্তরের চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৬, ২০১৭ ১০:০৩ Asia/Dhaka
  • ইরানে শনিবার থেকে পবিত্র রমজান শুরু

ইসলামি প্রজাতন্ত্র ইরানে আগামীকাল (শনিবার) ২৭ মে থেকে পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর দপ্তরের চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়েছে।

এক সংবাদ সম্মেলনে চাঁদ দেখা কমিটির সদস্য আলী রেজা মোভাহেদনেজাদ জানান, এবার দেশব্যাপী ১৫০টি টিম পবিত্র রমজানের চাঁদ দেখার কাজ করেছে। তিনি বলেন, চলতি বছর ৩০টি রোজা হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইয়েমেন, বাহরাইন, ইরাক ও লেবাননসহ মধ্যপ্রাচ্যের আরো বেশ কয়েকটি দেশ জানিয়েছে যে, শনিবার থেকে এসব দেশে রোজা পালন শুরু হবে। চাঁদ দেখার ওপর দেশভেদে পবিত্র মাহে রমজান শুরু হয়।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬