মিশরে সন্ত্রাসী হামলা সাম্প্রদায়িকতার উৎকৃষ্ট দৃষ্টান্ত: ইরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, মিশরে কপটিক খ্রিস্টানদের ওপর সন্ত্রাসী হামলা হচ্ছে সাম্প্রদায়িকতা ও উগ্রতার উৎকৃষ্ট উদাহরণ। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের সৌদি আরব সফরের পর থেকে একের পর এক এ ধরনের ঘটনা ঘটছে।
এ প্রসঙ্গে তিনি ব্রিটেনে সাম্প্রতিক বোমা বিস্ফোরণ, ফিলিপাইনে দায়েশ ও আবু সাইয়াফ গোষ্ঠীর হামলা এবং ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে সন্ত্রাসী হামলার উদাহরণ তুলে ধরেন।
বাহরাম কাসেমি বলেন, সাম্প্রদায়িকতা ও উগ্রতার প্রতি সমর্থনের কারণেই হয়ত এসব ঘটনা ঘটছে এবং সন্ত্রাসীরা উৎসাহিত হয়েছে। রিয়াদে সন্ত্রাসবাদের বিরোধিতার আড়ালে সাম্প্রদায়িকতা উসকে দেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
আজ মিশরে কপটিক খ্রিস্টানদের বহনকারী একটি বাসে সন্ত্রাসীদের গুলিতে অন্তত ২৬ জন নিহত হয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬