সন্ত্রাস ও উগ্রবাদ মুক্ত বিশ্ব গড়তে মুসলিম নেতাদের প্রতি রুহানির আহ্বান
https://parstoday.ir/bn/news/iran-i38794-সন্ত্রাস_ও_উগ্রবাদ_মুক্ত_বিশ্ব_গড়তে_মুসলিম_নেতাদের_প্রতি_রুহানির_আহ্বান
পবিত্র মাহে রমজান শুরু উপলক্ষে মুসলিম বিশ্বের নেতাদের কাছে চিঠি লিখে শুভেচ্ছা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। বিশ্বব্যাপী ইসলাম- ভীতি ছড়িয়ে দেয়ার তৎপরতা মোকাবেলায় শান্তি এবং মধ্যপন্থা অবলম্বনের জন্য চিঠিতে তিনি মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৭, ২০১৭ ১২:০১ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
    ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি

পবিত্র মাহে রমজান শুরু উপলক্ষে মুসলিম বিশ্বের নেতাদের কাছে চিঠি লিখে শুভেচ্ছা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। বিশ্বব্যাপী ইসলাম- ভীতি ছড়িয়ে দেয়ার তৎপরতা মোকাবেলায় শান্তি এবং মধ্যপন্থা অবলম্বনের জন্য চিঠিতে তিনি মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ (শনিবার) আলাদা শুভেচ্ছা বাণীতে প্রেসিডেন্ট রুহানি বিশ্বে ইসলামের মধ্যপন্থা নীতি উপস্থাপনের মুসলিম বিশ্বের নেতাদের প্রতি এ আহ্বান জানান। সেই সঙ্গে সন্ত্রাস এবং উগ্রাবাদ মুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে কাজ করার জন্যও রুহানি তাদের প্রতি আহ্বান জানান।

আল্লাহর রহমত এবং মাগফেরাতের বার্তা বয়ে নিয়ে আসা পবিত্র এ রমজান মাসে রুহানি তার চিঠিতে শত্রুরা ইসলাম ভীতি ছড়িয়ে দিতে যেসব মিথ্যা প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে তা রুখে দেয়ার জন্য মুসলিম দেশের সব নেতা, বুদ্ধিজীবী এবং ধর্মীয় পন্ডিতদের প্রতি আহ্বান জানান।

ইসলামের লাভজনক লক্ষ্যগুলোর ব্যাখ্যা এবং প্রচারণার পাশাপাশি আচরণ এবং কাজকর্মে মধ্যপন্থা নীতি অবলম্বনের মাধ্যমে তারা শত্রুদের এসব নানামুখী তৎপরতা রুখে দিতে পারে বলে মন্তব্য করেন তিনি। এছাড়া, শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য মুসলিম নেতারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলেও প্রেসিডেন্ট রুহানি তার চিঠিতে জোর আশাবাদ ব্যক্ত করেন।#

পার্সটুডে/বাবুল আখতার/২৭