সীমান্তরক্ষী নিহত: তুরস্কের কাছে ব্যাখ্যা চেয়েছে ইরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
তুরস্ক সীমান্তে ইসলামি প্রজাতন্ত্র ইরানের দু জন সীমান্তরক্ষী নিহত হওয়ার ঘটনায় আংকারার কাছে ব্যাখ্যা চেয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।
তিনি জানান, “কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তুর্কি সরকারের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং জবাব পাওয়ার জন্য আমরা অপেক্ষা করছি।”
গত শনিবার তুরস্ক থেকে আসা একদল সন্ত্রাসীর গুলিতে ইরানের দুই সীমান্তরক্ষী নিহত ও সাতজন আহত হয়েছেন। ফাঁড়ি বদল করার সময় এসব সীমান্তরক্ষীর ওপর হামলা চালিয়ে সন্ত্রাসীরা তুরস্কের ভেতরে পালিয়ে যায়। হামলাকারীরা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র দলছুট অংশ পিজেএকে’র সদস্য বলে জানা গেছে।
বাহরাম কাসেমি বলেন, “এটা হচ্ছে খুবই অপ্রীতিকর ঘটনা। তুরস্কের সীমান্তে এমন ঘটনা ঘটুক আমরা তা চাই না। আশা করছি- খুবই বিচরক্ষণতা ও দায়িত্বশীলতার সঙ্গে তুরস্ক জবাব দেবে যাতে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯