'ইরানের আকাশে নিরাপদে চলাচল করতে পারবে কাতারি বিমান'
https://parstoday.ir/bn/news/iran-i39544-'ইরানের_আকাশে_নিরাপদে_চলাচল_করতে_পারবে_কাতারি_বিমান'
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিমান সংস্থার মুখপাত্র রেজা জাফারযাদেহ বলেছেন, কাতার এয়ারলাইন্সের বিমানগুলো ইরানের আকাশে নিরাপদে চলাচল করতে পারবে। কাতারি বিমানগুলোর চলাচল নিয়মিত ও নিরাপদ রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে ইরান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৬, ২০১৭ ১৬:৩০ Asia/Dhaka
  • 'ইরানের আকাশে নিরাপদে চলাচল করতে পারবে কাতারি বিমান'

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিমান সংস্থার মুখপাত্র রেজা জাফারযাদেহ বলেছেন, কাতার এয়ারলাইন্সের বিমানগুলো ইরানের আকাশে নিরাপদে চলাচল করতে পারবে। কাতারি বিমানগুলোর চলাচল নিয়মিত ও নিরাপদ রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে ইরান।

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি-কে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। 

রেজা জাফারযাদেহ আরও বলেছেন, কাতারকে আকাশসীমা ব্যবহার করতে দেয়া হবে না বলে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ ঘোষণা করার পর দোহা ও আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন ইরানের আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করেছে। তেহরান তাদের আবেদনে ইতিবাচক সাড়া দিয়েছে। মধ্যপ্রাচ্যে তৎপর আন্তর্জাতিক বিমান চলাচল বিষয়ক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এ বিষয়ে সমন্বয় করা হয়েছে বলে তিনি জানান।

এদিকে, ইরানের বিমান বন্দর পরিচালনা সংস্থার মহাব্যবস্থাপক রাহমাতুল্লাহ মেহাবাদি বলেছেন, কাতারের বিমান সংস্থার একশ' থেকে দেড়শ' ফ্লাইট প্রতিদিন ইরানের আকাশসীমা ব্যবহার করতে পারে। 

সন্ত্রাসবাদের প্রতি সমর্থনের অভিযোগে কাতারের সঙ্গে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ সম্পর্ক ছিন্ন করেছে এবং কাতারকে আকাশসীমা ব্যবহার করতে দেয়া হবে না বলে ঘোষণা করেছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৬