শহীদদের বিদায় জানালেন প্রেসিডেন্ট ও স্পিকারসহ অগণিত মানুষ
https://parstoday.ir/bn/news/iran-i39806-শহীদদের_বিদায়_জানালেন_প্রেসিডেন্ট_ও_স্পিকারসহ_অগণিত_মানুষ
ইরানের রাজধানী তেহরানে ৭ জুনের সন্ত্রাসী হামলায় শহীদদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ তেহরানে জুমার নামাজের পর হাজার হাজার মানুষের অংশগ্রহণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ০৯, ২০১৭ ১৪:৫৪ Asia/Dhaka
  • শহীদদের বিদায় জানালেন প্রেসিডেন্ট ও স্পিকারসহ অগণিত মানুষ

ইরানের রাজধানী তেহরানে ৭ জুনের সন্ত্রাসী হামলায় শহীদদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ তেহরানে জুমার নামাজের পর হাজার হাজার মানুষের অংশগ্রহণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

সন্ত্রাসী হামলায় শহীদদের জানাজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের প্রধান মোহাম্মাদ মোহাম্মাদি গুলপাইগানি, প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, স্পিকার ড. আলী লারিজানি ও বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ অমুলি লারিজানিসহ রাষ্ট্রীয় ও সামরিক পদস্থ কর্মকর্তাবৃন্দ।

ইরানের সংসদ মজলিশে শুরায়ে ইসলামির সামনে থেকে আজ সকালে স্পিকার ড. আলি লারিজানির উপস্থিতিতে জানাজা ও দাফন পূর্ব আনুষ্ঠিকতা শুরু হয়।

সেখানে আনুষ্ঠানিকতা শেষে শহীদদের লাশ নিয়ে যাওয়া হয় তেহরানের জুমার নামাজের স্থানে। 

গত বুধবার সকালে ইরানের সংসদ ও ইমাম খোমেনী (রহ.)'র মাজারে সন্ত্রাসীরা হামলা চালায়। এর ফলে ১৭ জন শহীদ ও ৫২ জন আহত হয়। এছাড়া নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টায় হামলাকারী পাঁচ সন্ত্রাসীই প্রাণ হারায়।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৯