ইরানের তিনটি প্রদেশ থেকে ৪১ জন দায়েশ সন্ত্রাসী আটক
জুন ০৯, ২০১৭ ১৫:১৯ Asia/Dhaka
ইরানের তথ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে ৪১ জন দায়েশ সন্ত্রাসীকে গ্রেফতারের খবর দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুর্দিস্তান, পশ্চিম আযারবাইজান ও রাজধানী তেহরান থেকে ওই ৪১ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। নাশকতামূলক তৎপরতা চালানোর আগেই বিভিন্ন সন্ত্রাসী টিমের এসব সদস্যকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পাওয়া গেছে।
গত মঙ্গলবার ইরানের সংসদ ভবন ও ইমাম খোমেনী(র.) এর মাজার এলাকায় সন্ত্রাসী হামলায় ১৭ ব্যক্তি নিহত এবং ৫২জন আহত হয়।
উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী 'দায়েশ' আইএসআইএল কিংবা আইএসআইএস নামেও পরিচিত। এ গোষ্ঠীটি আমেরিকা এবং সৌদি আরবসহ রাজতন্ত্র শাসিত আরব দেশগুলোর অস্ত্র ও অর্থ সহায়তায় ইরাক ও সিরিয়ায় ব্যাপক গণহত্যা চালিয়েছে।#
পার্সটুডে/মোহাম্মদ রেজওয়ান হোসেন/৯
ট্যাগ