সৌদির কাছে হারানো তেলের বাজার উদ্ধার করছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i39852-সৌদির_কাছে_হারানো_তেলের_বাজার_উদ্ধার_করছে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর মার্কিন নেতৃত্বাধীন অবৈধ নিষেধাজ্ঞা থাকার সময় ইউরোপের তেলের বাজারে হারানো অবস্থান পুনরুদ্ধারের কাজ প্রায় শেষ করেছে তেহরান। নিষেধাজ্ঞা আরোপের পর ইরানের তেলের বাজার মূলত সৌদি আরবের দখলে চলে যায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১০, ২০১৭ ১৩:২১ Asia/Dhaka
  • সৌদির কাছে হারানো তেলের বাজার উদ্ধার করছে ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর মার্কিন নেতৃত্বাধীন অবৈধ নিষেধাজ্ঞা থাকার সময় ইউরোপের তেলের বাজারে হারানো অবস্থান পুনরুদ্ধারের কাজ প্রায় শেষ করেছে তেহরান। নিষেধাজ্ঞা আরোপের পর ইরানের তেলের বাজার মূলত সৌদি আরবের দখলে চলে যায়।

গত মাসে ইরান ইউরোপের বাজারে প্রতিদিন ১১ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে যা ২০১৬ সালের জানুয়ারি মাসে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর সবচেয়ে বেশি। ইরানের তেল রপ্তানিকারী কয়েকটি সূত্র এ তথ্য জানিয়েছে।

ইরানের ওপর ২০১১ সালে পশ্চিমা দেশগুলো যখন নিষেধাজ্ঞা আরোপ করে তখন তেহরান তার তেলের বাজারের প্রায় অর্ধেক হারায়। তখন ইউরোপের প্রায় সব দেশ ইরান থেকে তেল কেনা বাদ দিয়ে সৌদি আরবের দিকে ঝুঁকে পড়ে।

ইরানের প্রেস টিভি বলছে- ফ্রান্সের টোটাল, ইতালির এনি, স্পেনের রেপসোল এবং সেপসা এবং গ্রিসের হেলেনিক পেট্রোলিয়াম মতো ইউরোপের পুরনো ক্রেতারা আবার ইরান থেকে তেল কিনতে শুরু করেছে। এর পাশাপাশি সুইজারল্যান্ডের লিতাসকো এবং পোল্যান্ডের লোতো কোম্পানি ইরান থেকে তেল নিচ্ছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০