আমেরিকা ও সৌদি আরবের নির্দেশ নিয়ে কাজ করছে দায়েশ: কমান্ডার
https://parstoday.ir/bn/news/iran-i40096-আমেরিকা_ও_সৌদি_আরবের_নির্দেশ_নিয়ে_কাজ_করছে_দায়েশ_কমান্ডার
ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাযায়েরি বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ আমেরিকা ও সৌদি আরবের কাছ থেকে নির্দেশনা নিয়ে সন্ত্রাসী হামলা করছে এবং তারা এ দুই দেশের সমর্থন পেয়ে আসছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৩, ২০১৭ ১৪:৫৪ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাযায়েরি
    ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাযায়েরি

ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাযায়েরি বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ আমেরিকা ও সৌদি আরবের কাছ থেকে নির্দেশনা নিয়ে সন্ত্রাসী হামলা করছে এবং তারা এ দুই দেশের সমর্থন পেয়ে আসছে।

জেনারেল জাযায়েরি বলেন, তেহরান হামলায় জড়িত আটক এক সন্ত্রাসীর স্বীকারোক্তি অনুসারে, দায়েশ সন্ত্রাসীরা ওই হামলা চালিয়েছে। তিনি বলেন- সৌদি আরব, আমেরিকা ও কয়েকটি আঞ্চলিক প্রতিক্রিয়াশীল দেশের সমর্থন নিয়ে ইরাক, সিরিয়া, আফগানিস্তান ও ইয়েমেনে ধ্বসাত্মক তৎপরতা চালাচ্ছে এ গোষ্ঠী। সৌদি আরব এ গোষ্ঠীকে দিক-নির্দেশনা দিচ্ছে ও রসদ যোগাচ্ছে বলেও জোরালো ভাষায় উল্লেখ করেন জেনারেল জাযায়েরি।

তিনি বলেন, ইরানের জনগণ শক্তিশালী জাতি এবং তারা এ ধরনের সন্ত্রাসবাদী ঘটনার সঙ্গে পরিচিত। এমন পরিস্থিতির সঙ্গে ইরানের জনগণ নিজেদেরকে খাপ খাইয়ে নিয়েছেন এবং তারা অব্যাহতভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের পথ অনুসরণ করবেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩