যেকোনো হুমকির কঠিন জবাব দেবে ইরানি বাহিনী: সেনাপ্রধান
-
মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, দেশের নিরাপত্তা হচ্ছে ‘রেড লাইন’; ইসলামি ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের হুমকির কঠোর জবাব দিতে তার বাহিনী সবসময় প্রস্তুত।
কয়েকদিন আগে সিরিয়ার দেইর আজ-জোর প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে দেয়া এক বিবৃতিতে এসব কথা বলেছেন জেনারেল বাকেরি। তিনি বলেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সিরিয়ার দেইর আজ-জোরে তাকফিরি সন্ত্রাসীদের কমান্ড সেন্টারে শক্তিশালী মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পরিষ্কার করে দিয়েছে যে, দেশের নিরাপত্তা হচ্ছে আমাদের জন্য রেড লাইন এবং এক মুহূর্তের জন্য দেশরক্ষার বিষয়ে শিথিলতা দেখানো হবে না।”
জেনারেল বাকেরি আরো বলেন, ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে শত্রুদের কাছে এ বার্তা স্পষ্ট হয়ে গেছে- যেকোনো ধরনের শত্রুতামূলক তৎপরতা ইরানের সামরিক বাহিনীর জবাবের মুখে পড়বে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২