ভেনিজুয়েলার গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি ইরানের সমর্থন রয়েছে: কাসেমি
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
ইরান বলেছে, শান্তিপূর্ণ ও বৈধ পন্থায় ভেনিজুয়েলার চলমান সংকট নিরসনের লক্ষ্যে দেশটির জনগণ যে গণতান্ত্রিক আন্দোলন চালাচ্ছে তার প্রতি তেহরানের সমর্থন রয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এক সংবাদ সম্মেলনে ওই সমর্থন ব্যক্ত করেন। সম্প্রতি ভেনিজুয়েলায় অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে দেশটিতে শান্তি ও নিরাপত্তা ফিরে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
গত রোববার ভেনিজুয়েলার ৫৪৫ আসনবিশিষ্ট পার্লামেন্টের নির্বাচন অনুষ্ঠিত হয় যাতে ৪১ শতাংশ ভোট পড়ে।
বাহরাম কাসেমি একইসঙ্গে ল্যাটিন আমেরিকার দেশটিতে যেকোনো বিদেশি হস্তেক্ষেপের বিরোধিতা করে বলেন, ভেনিজুয়েলার স্বাধীনতা ও সার্বভৌমত্ব লঙ্ঘিত হয় এমন কোনো কাজ করা যাবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভেনিজুয়েলার বিরুদ্ধে নতুন করে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানান।
গত ৩১ জুলাই মাকির্ন সরকার ভেনিজুয়েলার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩