রয়টার্সের ইরান বিরোধী দাবি নাকচ করল কুয়েত
https://parstoday.ir/bn/news/iran-i43366-রয়টার্সের_ইরান_বিরোধী_দাবি_নাকচ_করল_কুয়েত
ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধাদেরকে কথিত অস্ত্র সরবরাহের জন্য ইরান কুয়েতের পানিসীমা ব্যবহার করছে বলে বার্তা সংস্থা রয়টার্স যে দাবি করেছে তা নাকচ করে দিয়েছে কুয়েত সিটি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৩, ২০১৭ ০২:৪৩ Asia/Dhaka
  • রয়টার্সের ইরান বিরোধী দাবি নাকচ করল কুয়েত

ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধাদেরকে কথিত অস্ত্র সরবরাহের জন্য ইরান কুয়েতের পানিসীমা ব্যবহার করছে বলে বার্তা সংস্থা রয়টার্স যে দাবি করেছে তা নাকচ করে দিয়েছে কুয়েত সিটি।

কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দেশটির পানিসীমা সার্বক্ষণিকভাবে সেদেশের সীমান্তরক্ষী বাহিনী ও কোস্টগার্ডের নজরদারিতে রয়েছে এবং সেখানে অন্য কোনো দেশের উপস্থিতি কোনোভাবেই সম্ভব নয়।

বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতের পানিসীমায় এখন পর্যন্ত কোনো সন্দেহজনক গতিবিধি দেশটির সীমান্তরক্ষী বাহিনীর নজরে ধরা পড়েনি।  কাজেই যেকোনো খবর যাচাইবাছাই না করেই প্রচার করে দেয়ার ব্যাপারে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর গণমাধ্যমকে সতর্ক করে দিয়েছে।

সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যের কিছু গণমাধ্যম খবর দিয়েছিল, ইরান ও কুয়েতের মধ্যকার পানিসীমা ব্যবহার করে ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধাদের কাছে অস্ত্র পাঠিয়েছে তেহরান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩