প্রেসিডেন্ট রুহানির শপথ: তেহরানে বিশ্ব নেতৃবৃন্দের আগমন অব্যাহত
https://parstoday.ir/bn/news/iran-i43456-প্রেসিডেন্ট_রুহানির_শপথ_তেহরানে_বিশ্ব_নেতৃবৃন্দের_আগমন_অব্যাহত
ইরানের প্রেসিডেন্ট ড: হাসান রুহানির শপথ অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের বহু দেশের প্রতিনিধির আগমন অব্যাহত রয়েছে। আগামিকাল ৫ আগস্ট ইরানের সংসদ মজলিশে শুরায় তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। চলতি বছরের ১৯ মে দুই কোটি ত্রিশ লাখের বেশি ভোট পেয়ে জনাব রুহানি ইরানের বারোতম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৪, ২০১৭ ১১:২৬ Asia/Dhaka
  • তেহরানে বিশ্ব নেতৃবৃন্দের আগমন
    তেহরানে বিশ্ব নেতৃবৃন্দের আগমন

ইরানের প্রেসিডেন্ট ড: হাসান রুহানির শপথ অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের বহু দেশের প্রতিনিধির আগমন অব্যাহত রয়েছে। আগামিকাল ৫ আগস্ট ইরানের সংসদ মজলিশে শুরায় তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। চলতি বছরের ১৯ মে দুই কোটি ত্রিশ লাখের বেশি ভোট পেয়ে জনাব রুহানি ইরানের বারোতম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আট জন প্রেসিডেন্ট, উনিশজন পার্লামেন্ট স্পিকার, নয়জন ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, সাত জন ডেপুটি স্পিকার, এগারোজন পররাষ্ট্রমন্ত্রী এবং পঁয়ত্রিশজন বিশেষ দূত প্রেসিডেন্ট হাসান রুহানির শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। অনেক অতিথি এরইমধ্যে তেহরানে এসে পৌঁছেছেন।

যেসব দেশের প্রতিনিধি ইতোমধ্যে তেহরানে এসে পৌঁছেছেন তাদের মধ্যে রয়েছে মলদোভার প্রেসিডেন্ট ইগোর দোদন, ইরান বিষয়ক সর্বদলীয় ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপের প্রধান রিচার্ড বেকন, পর্তুগাল-ইরান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের পর্তুগিজ প্রধান ফনসেকা সিলভা, সিয়েরা লিওনের সংসদ নেতা হাসান শরিফ, সাও টোমে ও প্রিন্সিপের পররাষ্ট্রমন্ত্রী গোয়াঞ্জিলেস আরবিনো, হাঙ্গেরির উপপররাষ্ট্রমন্ত্রী সিলভেস্টার বুশ, সুরিনামের প্রেসিডেন্টের বিশেষ দূত আনোয়ার লাল মুহাম্মাদ, গিনির ডেপুটি স্পিকার ডেম্বা ফেডিগা, লিথুয়ানিয়ার সরকারের প্রতিনিধি দারিয়ুস ব্রস গা, ঘানার ভাইস প্রেসিডেন্ট আলহাজি ড: মাহমুদু বাওমিয়া, মালয়েশিয়ার পার্লামেন্ট স্পিকার তান শ্রী পান্ডিকার আমিন, উত্তর কোরিয়ার পার্লামেন্ট স্পিকার কিম ইয়ং নাম, জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে, লেসোথোর রাজা তৃতীয় লেতসি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী গতকাল আনুষ্ঠানিকভাবে ড. হাসান রুহানিকে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের অনুমোদন দিয়েছেন।

পার্সটুডে/নাসির মাহমুদ/৪