তেহরানের নতুন মেয়র নির্বাচিত হলেন মোহাম্মদ আলী নাজাফি
আগস্ট ২৩, ২০১৭ ১৪:৫৭ Asia/Dhaka
-
মোহাম্মদ আলী নাজাফি
মোহাম্মদ আলী নাজাফি আনুষ্ঠানিকভাবে আজ ইরানের রাজধানী তেহরানের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন।
তেহরান শহরের ইসলামি পরিষদের ২১ জন সদস্যের সমর্থন পেয়ে তিনি মেয়র নির্বাচিত হন। ইসলামি পরিষদ গত ১০ অক্টোবর মোহাম্মদ আলী নাজাফিকে মেয়র হিসেবে মনোনীত করেছিল।
এ ছাড়া, সাবেক প্রেসিডেন্ট মরহুম হাশেমি রাফসানজানির ছেলে মোহসেন হাশেমি রাফসানজানিও গত বুধবার ২০ সদস্যের সমর্থন নিয়ে ইসলামি পরিষদের পঞ্চম প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন।
তেহরানের সাবেক মেয়রের দায়িত্বে ছিলেন মোহাম্মদ বাকের কলিবফ।
পার্সটুডে/ মো. রেজওয়ান হোসেন/২১
ট্যাগ