ইরানকে ১০০০ কোটি ডলার ঋণ দিচ্ছে চীন: চুক্তি সই
https://parstoday.ir/bn/news/iran-i45903-ইরানকে_১০০০_কোটি_ডলার_ঋণ_দিচ্ছে_চীন_চুক্তি_সই
ইসলামি প্রজাতন্ত্র ইরানকে ১০০০ কোটি ডলার ঋণ দিচ্ছে চীন। এজন্য দু দেশের মধ্যে একটি চুক্তি হয়েছে। ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সই হওয়ার পর এটাই হচ্ছে তেহরান এবং বেইজিংয়ের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক চুক্তি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০১৭ ১২:৫৯ Asia/Dhaka
  • ইরান ও চীনের মধ্যে ঋণ চুক্তি সইয়ের অনুষ্ঠান
    ইরান ও চীনের মধ্যে ঋণ চুক্তি সইয়ের অনুষ্ঠান

ইসলামি প্রজাতন্ত্র ইরানকে ১০০০ কোটি ডলার ঋণ দিচ্ছে চীন। এজন্য দু দেশের মধ্যে একটি চুক্তি হয়েছে। ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সই হওয়ার পর এটাই হচ্ছে তেহরান এবং বেইজিংয়ের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক চুক্তি।

চুক্তি অনুযায়ী, চীনের সিআইটিআইসি গ্রুপ কর্পোরেশন ইরানের কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে অর্থ সরবরাহ করবে এবং তারা জ্বালানি, প্রাকৃতিক পরিবেশ, পরিবহন ও পানিসম্পদ ব্যবস্থাপনা খাতের নানা প্রকল্প বাস্তবায়নে সে অর্থ ব্যয় করবে। চুক্তি সইয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ওয়ালিউল্লাহ সাইফ।

তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, ইরানের ব্যাংকগুলো চীনের সিআইটিআইসি'র কাছ থেকে অক্টোবর মাসের প্রথম দিক থেকে অর্থ পেতে শুরু করবে। তিনি জানান, চীনা প্রতিষ্ঠানটি অনেক বেশি সহজ শর্তে ঋণ দিতে রাজি হয়েছে যা ব্যাংক ইতিহাসে ইতিবাচক সহযোগিতার ভিত্তি হতে পারে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫