'ক্ষেপণাস্ত্র কর্মসূচি বেড়েছে কয়েকগুণ, ক্ষেপণাস্ত্র উৎপাদনে স্বনির্ভর ইরান'
https://parstoday.ir/bn/news/iran-i46507-'ক্ষেপণাস্ত্র_কর্মসূচি_বেড়েছে_কয়েকগুণ_ক্ষেপণাস্ত্র_উৎপাদনে_স্বনির্ভর_ইরান'
ইরানের বিমানমহাকাশ বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ ঘোষণা করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কয়েকগুণ বেড়েছে। মার্কিন কর্মকর্তারা নিন্দা জানানোর পর এ কর্মসূচি কয়েক গুণ বেড়েছে বলে জানান তিনি। এ ছাড়া, ক্ষেপণাস্ত্র উৎপাদনে ইরান পুরোপুরি স্বনির্ভরতা অর্জন করেছে বলেও জানান তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০১৭ ১৫:০৪ Asia/Dhaka
  • 'ক্ষেপণাস্ত্র কর্মসূচি বেড়েছে কয়েকগুণ, ক্ষেপণাস্ত্র উৎপাদনে স্বনির্ভর ইরান'

ইরানের বিমানমহাকাশ বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ ঘোষণা করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কয়েকগুণ বেড়েছে। মার্কিন কর্মকর্তারা নিন্দা জানানোর পর এ কর্মসূচি কয়েক গুণ বেড়েছে বলে জানান তিনি। এ ছাড়া, ক্ষেপণাস্ত্র উৎপাদনে ইরান পুরোপুরি স্বনির্ভরতা অর্জন করেছে বলেও জানান তিনি।

তেহরানে ইরানের পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি 'খোররমশাহর' ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সম্পর্কেও কথা বলেন তিনি। তিনি জানান, ১৩ মিটার দীর্ঘ ক্ষেপণাস্ত্রে 'নোজকোন' নামে পরিচিত অগ্রভাগের ওজন ১৮০০ কিলোগ্রাম। দুই হাজার কিলোমিটার বা ১২৪২ মাইল পাল্লার ক্ষেপণাস্ত্র একাধিক লক্ষ্যে আঘাত হানতে সক্ষম বলেও জানান তিনি।

ক্ষেপণাস্ত্র তৈরিতে দেশ পুরোপুরি স্বনির্ভর বলেও ঘোষণা করে তিনি বলেন, এ জন্য নকশা প্রণয়ন থেকে শুরু করে কাঁচামাল আহরণ পর্যন্ত  সব স্তরে ইরানের নিজস্ব প্রযুক্তি ব্যবহার হয়।

তিনি জানান, চৌকস বা স্মার্ট বোমাসহ নৌ এবং স্থল বাহিনীর প্রযুক্তির ক্ষেত্রেও উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে ইরান।

পার্সটুডে/মূসা রেজা/২৫