ইরাকের অখণ্ডতার প্রতি সমর্থন জানালেন রুহানি ও পুতিন
https://parstoday.ir/bn/news/iran-i46531-ইরাকের_অখণ্ডতার_প্রতি_সমর্থন_জানালেন_রুহানি_ও_পুতিন
ইরাকের ভৌগলিক অখণ্ডতা ও জাতীয় সংহতির প্রতি সমর্থন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আধা-স্বায়ত্বশাসিত অঞ্চল কুর্দিস্তানকে ইরাক থেকে বিচ্ছিন্ন করে ফেলার লক্ষ্যে সোমবার ওই অঞ্চলে যখন গণভোট হচ্ছিল তখন এক টেলিফোন সংলাপে এ সমর্থন ব্যক্ত করেন রুহানি ও পুতিন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০১৭ ০৩:৩১ Asia/Dhaka
  • ইরাকের অখণ্ডতার প্রতি সমর্থন জানালেন রুহানি ও পুতিন

ইরাকের ভৌগলিক অখণ্ডতা ও জাতীয় সংহতির প্রতি সমর্থন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আধা-স্বায়ত্বশাসিত অঞ্চল কুর্দিস্তানকে ইরাক থেকে বিচ্ছিন্ন করে ফেলার লক্ষ্যে সোমবার ওই অঞ্চলে যখন গণভোট হচ্ছিল তখন এক টেলিফোন সংলাপে এ সমর্থন ব্যক্ত করেন রুহানি ও পুতিন।

দুই  প্রেসিডেন্ট এ গণভোটের তীব্র বিরোধিতা করেন এবং ইরাকের ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দেন।

টেলিফোনালাপে প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরাকের ভৌগলিক অখণ্ডতা এবং আঞ্চলিক নিরাপত্তা রক্ষা করা তার দেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সমন্বয় এক্ষেত্রে নির্ধারক ভূমিকা পালন করতে পারে বলে তিনি মন্তব্য করেন।

ইরাকের কেন্দ্রীয় সরকারের প্রচণ্ড বিরোধিতা সত্ত্বেও সোমবার বহু বিতর্কিত গণভোটের আয়োজন করে কুর্দিস্তানের আঞ্চলিক সরকার। এ ছাড়া, ইরাকের তিন প্রতিবেশী দেশ ইরান, তুরস্ক ও সিরিয়াসহ আন্তর্জাতিক সমাজে এ গণভোট স্থগিত রাখার জন্য কুর্দিস্তান স্ব-শাসিত সরকারের প্রেসিডেন্ট মাসুদ বারজানির প্রতি আহ্বান জানিয়েছিল।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে টেলিফোনালাপে সকল ক্ষেত্রে রুশ-ইরান দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন প্রেসিডেন্ট রুহানি।

এর আগে রোববার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এবং ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির সঙ্গে টেলিফোনে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট রুহানি। এসব ফোনালাপে কুর্দিস্তানের বিচ্ছিন্নতার প্রশ্নে অনুষ্ঠিত গণভোটের তীব্র বিরোধিতা করেন তিন সরকার প্রধান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬