দায়েশকে অস্ত্র ও খাদ্য দিয়ে সাহায্য করছে আমেরিকা: আইআরজিসি
-
ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আরাকি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র পদাতিক ইউনিটের সেকেণ্ড-ইন-কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আরাকি বলেছেন, ইরাক ও সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে অস্ত্র এবং খাদ্য দিয়ে সহায়তা করছে। এর অংশ হিসেবে পরাজয়ের মুখে থাকা সন্ত্রাসীদেরকে বিমান থেকে এসব রসদ দেয়া হয়েছে।
ইরানের এ কমান্ডার বলেন, সিরিয়ার দেইর আয-যোর এবং ইরাকের দিয়ালিয়া, নেইনাভা ও সালাহউদ্দিন প্রদেশে মার্কিন বাহিনী সন্ত্রাসীদেরকে সাহায্য করেছে। তিনি আরো বলেন, ইরাক ও সিরিয়ায় আমেরিকা দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের দাবি করলেও প্রকৃতপক্ষে তারা উল্টো কাজ করছে।
জেনারেল আবদুল্লাহ আরাকি বলেন, ইরাক ও সিরিয়ার যেখানেই দায়েশ চ্যালেঞ্জের মুখে পড়েছে, পৃষ্ঠপোষক হিসেবে সেখান থেকে দায়েশকে উদ্ধার করতে মোটেই দ্বিধা করে নি আমেরিকা। উগ্র এ গোষ্ঠীকে সমর্থন দেয়ার জন্য আমেরিকা তার ক্ষমতার মধ্যে সম্ভব সবই করেছে কারণ তারা জানে যে, ইসলামি প্রজাতন্ত্র ইরান ও প্রতিরোধকামী ফ্রন্ট দায়েশের শত্রু।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২