'জাতীয় স্বার্থে ক্ষেপণাস্ত্র শক্তি; এটা আলোচনার বিষয় নয়'
https://parstoday.ir/bn/news/iran-i47674-'জাতীয়_স্বার্থে_ক্ষেপণাস্ত্র_শক্তি_এটা_আলোচনার_বিষয়_নয়'
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, জাতীয় স্বার্থে দেশের ক্ষেপণাস্ত্র শক্তি অর্জন করা হয়েছে এবং তা কোনো আলোচনার বিষয়বস্তু নয়।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ১৯, ২০১৭ ১৪:৪১ Asia/Dhaka
  • মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি
    মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, জাতীয় স্বার্থে দেশের ক্ষেপণাস্ত্র শক্তি অর্জন করা হয়েছে এবং তা কোনো আলোচনার বিষয়বস্তু নয়।

একইসঙ্গে তিনি বলেছেন, আমেরিকার জানা উচিত যে, সিরিয়া ও ইরাকের মতো আঞ্চলিক ইস্যুগুলো ইরানের জাতীয় নিরাপত্তা এবং এ অঞ্চলের নিরাপত্তার সঙ্গে জড়িত; এসব ইস্যুতেও কোনো আলোচনা হবে না। গতকাল (বুধবার) রাজধানী তেহরানে জেনারেল রহিম সাফাভি আরো বলেন, "আমেরিকাকে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে সরে আসতে হবে এবং নিষ্ঠুর নিষেধাজ্ঞার পথ পরিহার করতে হবে।"

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে এ কথা পরিষ্কার হয়েছে যে, তার মধ্যে আন্তর্জাতিক ইস্যুতে বিশেষ করে মধ্যপ্রাচ্যের ঘটনাবলী নিয়ে কৌশলগত ধারণার ঘাটতি রয়েছে।  ইরান ও  মধ্যপ্রাচ্য সম্পর্কে মার্কিন সরকারের মধ্যে বাস্তব জ্ঞান নেই বলেও জেনারেল রহিম সাফাভি মন্তব্য করেন। যেকোনো ধরনের মার্কিন ও ইহুদিবাদী ইসরাইলের ষড়যন্ত্র সম্পর্কে তিনি সবাইকে সচেতন থাকারও আহ্বান জানান।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯