মধ্যপ্রাচ্যে শত্রুর সব পরিকল্পনা ব্যর্থ হয়েছে: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i47801-মধ্যপ্রাচ্যে_শত্রুর_সব_পরিকল্পনা_ব্যর্থ_হয়েছে_আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর বলেছেন, মধ্যপ্রাচ্যে শত্রুর সব পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তিনি আরো বলেছেন, শত্রুর সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করার জন্য ইরান নিজের সামরিক শক্তি জোরদার করার প্রক্রিয়া অব্যাহত রাখবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৪, ২০১৭ ০৫:২৯ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর
    ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর বলেছেন, মধ্যপ্রাচ্যে শত্রুর সব পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তিনি আরো বলেছেন, শত্রুর সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করার জন্য ইরান নিজের সামরিক শক্তি জোরদার করার প্রক্রিয়া অব্যাহত রাখবে।

জেনারেল পাকপুর সোমবার তেহরানে এক বক্তব্যে বলেন, শত্রুরা ইরাক ও সিরিয়ার রাজনৈতিক নেতৃত্বের কর্মতৎপরতা দেখে উপলব্ধি করে যে, এভাবে চলতে থাকলে মধ্যপ্রাচ্যের বুকে ইসরাইল নামের কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। তাই তারা দায়েশ’সহ অন্যান্য উগ্র জঙ্গি গোষ্ঠী সৃষ্টি করে।

আইআরজিসি’র এই কমান্ডার বলেন, প্রতিরোধ যোদ্ধাদের পাশাপাশি ইরানের সামরিক উপদেষ্টারা ইরাক ও সিরিয়ায় কাঁধে কাঁধ মিলিয়ে দায়েশ সন্ত্রাসীদের নির্মূল করে যাচ্ছে।

জেনারেল পাকপুর বলেন, মধ্যপ্রাচ্যে আইআরজিসি’র প্রভাবশালী ভূমিকা সহ্য করতে না পেরে মার্কিন সরকার এই বাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু পরে তা ঘোষণা না করে কেবল আইআরজিসি’র ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ওয়াশিংটনকে এ ব্যাপারে আরেকবার পরাজিত হতে হবে বলে তিনি সতর্ক করে দেন।

মার্কিন অর্থ বিভাগের সদরদপ্তর

গত ১৩ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সংক্রান্ত এক বক্তব্যে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ বিরোধী তৎপরতা চালানোর জন্য আইআরজিসি’কে দায়ী করেন। এরপর মার্কিন অর্থ বিভাগ ইরানের এই বিপ্লবী গার্ড বাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪