ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরাপের সিদ্ধান্ত আজ
https://parstoday.ir/bn/news/iran-i47870-ইরানের_বিরুদ্ধে_মার্কিন_নিষেধাজ্ঞা_আরাপের_সিদ্ধান্ত_আজ
মার্কিন প্রতিনিধি পরিষদ আজ (বৃহস্পতিবার) ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে আমেরিকা এ ব্যবস্থা নেবে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ২৬, ২০১৭ ০৮:২৪ Asia/Dhaka
  • মার্কিন প্রতিনিধি পরিষদ
    মার্কিন প্রতিনিধি পরিষদ

মার্কিন প্রতিনিধি পরিষদ আজ (বৃহস্পতিবার) ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে আমেরিকা এ ব্যবস্থা নেবে।

আমেরিকা বেশ কিছুদিন থেকে দাবি করে আসছে- ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে ইরান ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা লঙ্ঘন করছে।

ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সই হওয়ার পর তা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদন করা হয়েছে। যে প্রস্তাবের ভিত্তিতে এ সমঝোতা অনুমোদন করা হয় তাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ও পরীক্ষার বিষয়ে কোনো বিধিনিষেধ আরোপ করা হয় নি। কিন্তু আমেরিকা তা মানতে নারাজ।

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবে বলা হয়েছে, পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাত পারবে না ইরান। তেহরান বলে আসছে, তার হাতে কোনো পরমাণু অস্ত্র কর্মসূচি নেই কিংবা এ ধরনের অস্ত্র বানানোর কোনো ইচ্ছাও নেই।

গত ১৩ অক্টোবর হোয়াইট হাউজ থেকে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা প্রত্যয়ন করবেন না বলে ঘোষণা দিয়েছেন তবে তিনি এ সমঝোতা থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেন নি। বিষয়টিতে সিদ্ধান্ত নেয়ার জন্য তিনি কংগ্রেসকে ৬০ দিন সময় দিয়েছেন। এ সময়ের মধ্যে কংগ্রেস সিদ্ধান্ত জানাবে যে, ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে কিনা।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬