জেসিপিওএ বজায় রাখতে কংগ্রেসের কাছে চিঠি দিলেন মার্কিন ৯০ বিজ্ঞানী
https://parstoday.ir/bn/news/iran-i48020-জেসিপিওএ_বজায়_রাখতে_কংগ্রেসের_কাছে_চিঠি_দিলেন_মার্কিন_৯০_বিজ্ঞানী
ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর ২০১৫ সালে সম্পাদিত চূড়ান্ত পরমাণু সমঝোতা বা জেসিপিওএ বজায় রাখার জন্য কংগ্রেসের কাছে চিঠি দিয়েছেন ৯০ জনের বেশি শীর্ষস্থানীয় মার্কিন পরমাণু বিজ্ঞানী।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ৩১, ২০১৭ ০৯:১২ Asia/Dhaka
  • ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র
    ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র

ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর ২০১৫ সালে সম্পাদিত চূড়ান্ত পরমাণু সমঝোতা বা জেসিপিওএ বজায় রাখার জন্য কংগ্রেসের কাছে চিঠি দিয়েছেন ৯০ জনের বেশি শীর্ষস্থানীয় মার্কিন পরমাণু বিজ্ঞানী।

চিঠিতে পরমাণু সমঝোতা নিয়ে পুনরায় আলোচনা শুরুর দাবিকে অবাস্তব বিষয় হিসেবে অভিহিত করা হয়েছে। এতে পরমাণু সমঝোতার প্রতি মার্কিন প্রতিশ্রুতি নিশ্চিত করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ঐতিহাসিক পরমাণু সমঝোতা নিয়ে মার্কিন অভিযোগের জবাবে চিঠিতে কয়েকটি কৌশলগত রূপরেখার প্রস্তাবও করা হয়েছে। চিঠিতে যে সব বিজ্ঞানী সই করেছেন তাদের মধ্যে চলতি বছরের তিন নোবেলজয়ী পদার্থবিদ এবং হাইড্রোজেন বোমার নকশা তৈরিকারী এক বিজ্ঞানীও রয়েছেন।#

পার্সটুডে/মূসা রেজা/৩১