আমেরিকা এবং ইসরাইলের নীতির বিরুদ্ধে ঐক্য শুরু হয়ে গেছে: আয়াতুল্লাহ আরাকি
https://parstoday.ir/bn/news/iran-i48106-আমেরিকা_এবং_ইসরাইলের_নীতির_বিরুদ্ধে_ঐক্য_শুরু_হয়ে_গেছে_আয়াতুল্লাহ_আরাকি
ইসলামি মাজহাবগুলোর মধ্যে ঐক্য বিষয়ক বিশ্ব সংস্থার মহাসচিব আয়াতুল্লাহ মোহসেন আরাকি বলেছেন, মুসলিম জাতির বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল-আমেরিকার হঠকারী পদক্ষেপ এবং ষড়যন্ত্রগুলো রুখে দেয়ার লক্ষ্যে মুসলানরা তৎপরতা শুরু করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০২, ২০১৭ ১৬:১৪ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ মোহসেন আরাকি
    আয়াতুল্লাহ মোহসেন আরাকি

ইসলামি মাজহাবগুলোর মধ্যে ঐক্য বিষয়ক বিশ্ব সংস্থার মহাসচিব আয়াতুল্লাহ মোহসেন আরাকি বলেছেন, মুসলিম জাতির বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল-আমেরিকার হঠকারী পদক্ষেপ এবং ষড়যন্ত্রগুলো রুখে দেয়ার লক্ষ্যে মুসলানরা তৎপরতা শুরু করেছে।

আয়াতুল্লাহ আরাকি লেবাননের রাজধানী বৈরুতে প্রতিরোধকামী আলেমদের আন্তর্জাতিক জোটের দ্বিতীয় সম্মেলনে অংশ নেন। সেখানে ইরানের বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল এবং সৌদি আরবের নীতি ব্যর্থ হয়েছে এবং এসব কারণে তারা সেখানে একঘরে হয়ে পড়েছে।

বৈরুত সম্মেলনে শিয়া এবং সুন্নী আলেমদের সম্মিলিত বৈঠকের প্রতি ইঙ্গিত করে আরাকি বলেন, মুসলমানদের মধ্যে বিভেদ এবং অনৈক্যের যুগ শেষ হয়ে গেছে। আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইলের ধ্বংসাত্বক নীতির বিরুদ্ধে ঐক্য শুরু হয়ে গেছে।

ইরানের প্রভাবশালী এ আলেম আরো বলেন, আজ মধ্যপ্রাচ্যের সব জাতিই আমেরিকা, ইসরাইল এবং এ অঞ্চলে তাদের মিত্রদের ঘৃণ্য পদক্ষেপগুলো সম্পর্কে অবগত আছে এবং এসবের তারা রুখে দাঁড়াচ্ছে।

প্রতিরোধকামী আলেমদের আন্তর্জাতিক জোটের দ্বিতীয় সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শীয়া এবং সুন্নী মাজহাবের বিপুল সংখ্যক আলেম এবং পণ্ডিত অংশ নিয়েছেন।#

পার্সটুডে/বাবুল আখতার/২