দোষারোপ করে ৯/১১’র বাস্তবতা মুছে ফেলতে চায় আমেরিকা: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i48116-দোষারোপ_করে_৯_১১’র_বাস্তবতা_মুছে_ফেলতে_চায়_আমেরিকা_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরান সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদাকে সমর্থন করছে বলে আমেরিকা যে ভিত্তিহীন অভিযোগ করেছে তা নাকচ করে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, এ ধরনের প্রচারণা চালিয়ে আমেরিকা ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় নিজের ও তার মিত্রদের ভূমিকার প্রকৃত সত্য মুছে ফেলতে চায় ওয়াশিংটন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
নভেম্বর ০৩, ২০১৭ ১০:৫৬ Asia/Dhaka
  • জাওয়াদ জারিফ।
    জাওয়াদ জারিফ।

ইসলামি প্রজাতন্ত্র ইরান সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদাকে সমর্থন করছে বলে আমেরিকা যে ভিত্তিহীন অভিযোগ করেছে তা নাকচ করে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, এ ধরনের প্রচারণা চালিয়ে আমেরিকা ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় নিজের ও তার মিত্রদের ভূমিকার প্রকৃত সত্য মুছে ফেলতে চায় ওয়াশিংটন।

জারিফ গতকাল (বৃহস্পতিবার) তার টুইটার অ্যাকাউন্টে নিজের পেইজে এ কথা বলেছেন। ৯/১১’র হামলা সম্পর্কে আল-কায়েদার ১৯ পৃষ্ঠার রিপোর্ট প্রকাশের পর জাওয়াদ জারিফ এ বক্তব্য দেন। আরবি ভাষায় প্রকাশিত ওই রিপোর্টে দাবি করা হয়েছে- “৯/১১’র হামলার বিষয়ে ইরানের সমর্থন ছিল।”

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ সম্প্রতি আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেন সম্পর্কে যে ৪৭ হাজার ফাইল প্রকাশ করেছে আল কায়েদার এ রিপোর্ট তারই অংশ। সিআইএ’র দলিলে দেখানো হয়েছে যে, ওসামা বিন লাদেন বলছেন- “যে কেউ আমেরিকায় হামলা করবে ইরান তাদেরকে সমর্থন দিতে প্রস্তুত রয়েছে।” ওই রিপোর্টে দাবি করা হয়েছে- আল-কায়েদা ও ইরান তাদের মতপার্থক্য ভুলেছিল শুধুমাত্র আমেরিকায় হামলার জন্য।

৯/১১ হামলার ফাইল ফটো

মার্কিন সরকার প্রতিষ্ঠিত ৯/১১ কমিশনও প্রায় একই ধরনের রিপোর্ট দিয়েছে। এ কমিশন দাবি করেছে, ১৯৯১ কিংবা ১৯৯২ সালের প্রথম দিকে ইরানের কর্মকর্তারা আল-কায়েদার নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

এর আগে ৯/১১’র হামলা সম্পর্কে প্রকাশিত মার্কিন রিপোর্টে বলা হয়েছে- যেসব বিমান ছিনতাই করে ৯/১১’র হামলায় ব্যবহার করা হয়েছিল তার ১৯ জনের মধ্যে ১৫ জনই ছিল সৌদি নাগরিক। এছাড়া, ক্ষতি পূরণের জন্য সৌদি নাগরিকদের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের লোকজন মামলা করেছে। এরপরও ইরানকে জড়িয়ে আমেরিকা নতুন করে দোষারোপ শুরু করেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩