স্বার্থ বিঘ্নিত হবার আশংকা দেখলেই আমেরিকা ওয়াদা ভঙ্গ করে: আয়াতুল্লাহ কেরমানি
https://parstoday.ir/bn/news/iran-i48123-স্বার্থ_বিঘ্নিত_হবার_আশংকা_দেখলেই_আমেরিকা_ওয়াদা_ভঙ্গ_করে_আয়াতুল্লাহ_কেরমানি
আমেরিকা হলো প্রতিশ্রুতি ভঙ্গকারী, বিশ্বাসঘাতক এবং সর্বপ্রকার অপরাধের মূল হোতা। আয়াতুল্লাহ মুহাম্মাদ আলি মোয়াহহেদি কেরমানি আজ তেহরানের জুমার নামাজের খুৎবায় এ কথা বলেন। তিনি আরও বলেন আমেরিকা যখনই দেখবে তাদের স্বার্থ বিঘ্নিত হবার আশংকা রয়েছে তখনই তারা তাদের সকল ওয়াদা পায়ের তলায় পিষে ফেলবে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
নভেম্বর ০৩, ২০১৭ ১৩:১৬ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ মুহাম্মাদ আলি মোয়াহহেদি কেরমানি
    আয়াতুল্লাহ মুহাম্মাদ আলি মোয়াহহেদি কেরমানি

আমেরিকা হলো প্রতিশ্রুতি ভঙ্গকারী, বিশ্বাসঘাতক এবং সর্বপ্রকার অপরাধের মূল হোতা। আয়াতুল্লাহ মুহাম্মাদ আলি মোয়াহহেদি কেরমানি আজ তেহরানের জুমার নামাজের খুৎবায় এ কথা বলেন। তিনি আরও বলেন আমেরিকা যখনই দেখবে তাদের স্বার্থ বিঘ্নিত হবার আশংকা রয়েছে তখনই তারা তাদের সকল ওয়াদা পায়ের তলায় পিষে ফেলবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পরমাণু চুক্তি ভঙ্গ করতে চাচ্ছে কিংবা এই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার পাঁয়তারা করছে, তাকে "বোকামিপূর্ণ" বলে মন্তব্য করেন জনাব কেরমানি।

জুমার নামাজ আদায়রত মুসল্লিরা

ইরানসহ ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র বিরুদ্ধে ট্রাম্পের বিদ্বেষপূর্ণ মনোভাব সম্পর্কে আয়াতুল্লাহ কেরমানি বলেন,ইরানের এই বিশেষ বাহিনী মার্কিন সমর্থিত সন্ত্রাসীদের মোকাবেলায় শক্তিশালী অবস্থান নিয়েছে।

ইরানের অতন্দ্র ও সচেতন দায়িত্বশীলদের উদ্দেশ্যে তিনি বলেন, শত্রুদের মোকাবেলায় কোনোভাবেই অলস কিংবা নিষ্ক্রিয় হওয়া যাবে না। ইরান যুদ্ধকামী নয় কিন্তু শত্রুদের ষড়যন্ত্র সকল শক্তি দিয়ে মোকাবেলা করবে বলেও আয়াতুল্লাহ কেরমানি মন্তব্য করেন।#

পার্সটুডে/নাসির মাহমুদ/৩