'মার্কিন রণতরী ডুবিয়ে দেয়া হলেই ইরানি নৌবাহিনীর সক্ষমতা বুঝবে আমেরিকা'
নভেম্বর ০৫, ২০১৭ ১২:৩৪ Asia/Dhaka
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি বলেছেন, পারস্য উপসাগরে মার্কিন রণতরী ডুবিয়ে দেয়া হলে আমেরিকা ইরানের নৌবাহিনীর সক্ষমতা উপলব্ধি করতে পারবে। আজ (রোববার) বুশেহরে ইরানের তাসনিম সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

পারস্য উপসাগরে ইরানের নৌবাহিনীর উচ্চতর সক্ষমতা রয়েছে বলেও জানান তিনি।
আলী ফাদাভি আরো বলেন, পারস্য উপসাগরের নিরাপত্তা বাড়াতে সব কিছুই করবে আইআরজিসি। বর্তমানে আইআরজিসি'র নৌ ইউনিটের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। আলী ফাদাভি বলেন, এ যাবত কালের মধ্যে ইরান এখন পারস্য উপাসগরে সবচেয়ে ভাল অবস্থায় রয়েছে। #
পার্সটুডে/মূসা রেজা/৫
ট্যাগ