উগ্র সন্ত্রাসীদের চেয়েও বেশি শিশু হত্যা করেছে সৌদি আরব: জাতিসংঘে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i48433-উগ্র_সন্ত্রাসীদের_চেয়েও_বেশি_শিশু_হত্যা_করেছে_সৌদি_আরব_জাতিসংঘে_ইরান
উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ, তালেবান ও আন-নুসরা ফ্রন্ট বিশ্বের বিভিন্ন দেশে যত শিশু হত্যা করেছে তার চেয়ে ইয়েমেনে বেশি শিশু হত্যা করেছে সৌদি আরব। একথা বলেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও উপ স্থায়ী প্রতিনিধি ইসহাক আল-হাবিব।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
নভেম্বর ১৫, ২০১৭ ০৯:৫৫ Asia/Dhaka
  • জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও উপ স্থায়ী প্রতিনিধি ইসহাক আল-হাবিব
    জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও উপ স্থায়ী প্রতিনিধি ইসহাক আল-হাবিব

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ, তালেবান ও আন-নুসরা ফ্রন্ট বিশ্বের বিভিন্ন দেশে যত শিশু হত্যা করেছে তার চেয়ে ইয়েমেনে বেশি শিশু হত্যা করেছে সৌদি আরব। একথা বলেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও উপ স্থায়ী প্রতিনিধি ইসহাক আল-হাবিব।

জাতিসংঘ সাধারণ পরিষদের এক অধিবেশনে গতকাল (মঙ্গলবার) তিনি এসব কথা বলেন। ইসহাক হাবিব বলেন, “আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবের অংশীদারিত্ব মানবতা, মানবাধিকার, ন্যায়বিচার ও শান্তির প্রতি তীব্র মস্করা।

তিনি বলেন, পশ্চিমা দেশগুলো থেকে ‘সুন্দর অস্ত্র’ কিনে সৌদি আরব তা ইয়েমেনে ব্যবহার করছে। কিন্তু মানবাধিকারের পক্ষে কথা বলে রিয়াদ এবং পাশ্চাত্যের জনসংযোগ কর্পোরেশনগুলো নিজেদের চেহারা গোপন রাখতে পারবে না।

তিনি বলেন, সিরিয়া ও ইয়েমেনে সৌদি আরব নিজে এবং তার আদর্শে উদ্বুদ্ধ সন্ত্রাসীরা শিশুদের ওপর যে নিমর্মতা চালিয়েছে তা সৌদি আরবের কপটতা তুলে ধরার জন্য যথেষ্ট নয়; এটা সারা বিশ্বকে সতর্ক করার জন্যও যথেষ্ট নয়। তিনি জানান, সৌদি আরব নীরবে দেশটির পূর্বাঞ্চলীয় আওয়ামিয়া শহরে গণহত্যা চালিয়েছে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫