ইউরোপ হুমকি হয়ে উঠলে ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়বে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i48931-ইউরোপ_হুমকি_হয়ে_উঠলে_ক্ষেপণাস্ত্রের_পাল্লা_বাড়বে_ইরান
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সেকেন্ড ইন কমান্ড হোসেইন সালামি ইউরোপের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরান হুমকির মুখে পড়লে ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রয়োজনে ইউরোপ পর্যন্ত বাড়ানো হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৬, ২০১৭ ১৪:৪৭ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল সালেমি
    ব্রিগেডিয়ার জেনারেল সালেমি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সেকেন্ড ইন কমান্ড হোসেইন সালামি ইউরোপের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরান হুমকির মুখে পড়লে ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রয়োজনে ইউরোপ পর্যন্ত বাড়ানো হবে।

তিনি বলেন, শত্রুদের কাছ থেকে আসা হুমকির ওপর ভিত্তি করেই ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা নির্ধারণ করা হবে। ইসলামি প্রজাতন্ত্র ইরান তার ক্ষেপণাস্ত্রের সক্ষমতা নিয়ে কখনোই কোনো ধরনের আলোচনায় যাবে না।

ইরানের ক্ষেপণাস্ত্র

উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ আমেরিকা, সৌদি আরব, ইসরাইল এবং আরব আমিরাতের গোয়েন্দা সংস্থাগুলোর সৃষ্টি বলেও মন্তব্য করেছেন তিনি। সেইসঙ্গে তিনি বলেন, আঞ্চলিক সরকারগুলোকে উৎখাত করার এজেন্ডা বাস্তবায়ন করতে দায়েশ সৃষ্টি করা হয়েছে। গতকাল (শনিবার) ইরানের একটি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

Image Caption

ব্রিগেডিয়ার জেনারেল সালামি বলেন, সিরিয়ার সরকারকে ক্ষমতাচ্যুত করতে দায়েশ সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন, "আমাদের কাছে তথ্য আছে, ২০১৩ এবং ২০১৪ সালে আমেরিকা শত শত কার্গো বিমানে করে তাকফিরি গোষ্ঠীগুলোর জন্য প্রতিবেশী দেশগুলোতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ পাঠিয়েছে।"

সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান

আইআরজিসির এ কমান্ডার বলেন, "আলে সৌদ সরকারের শয়তানী এবং অপরাধমূলক কর্মকাণ্ডের ফসল হচ্ছে আজকের লেবানন, সিরিয়া, বাহরাইন এবং ইয়েমেনের সংকট। আমেরিকা এবং তাকফিরি গোষ্ঠীগুলোর মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে সৌদি আরব। সিরিয়ার সরকারকে ক্ষমতাচ্যুত করার পাশাপাশি ইরাককে খণ্ড-বিখণ্ড করার লক্ষ্যে তারা তাদের সর্বশক্তি প্রয়োগ করেছে।"#

পার্সটুডে/বাবুল আখতার/২৬