রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে ইরানের সম্পর্ক নেই: তেহরান
https://parstoday.ir/bn/news/iran-i50129-রিয়াদে_ক্ষেপণাস্ত্র_হামলার_সঙ্গে_ইরানের_সম্পর্ক_নেই_তেহরান
ইয়েমেন থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সম্পর্কে ইরান বলেছে, দেশটির সঙ্গে ওই ক্ষেপণাস্ত্রের ঘটনার কোনো সম্পর্ক নেই। ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারী ও সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এ মন্তব্য করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২১, ২০১৭ ০৪:৩০ Asia/Dhaka
  • হোসেইন আমির আব্দুল্লাহিয়ান
    হোসেইন আমির আব্দুল্লাহিয়ান

ইয়েমেন থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সম্পর্কে ইরান বলেছে, দেশটির সঙ্গে ওই ক্ষেপণাস্ত্রের ঘটনার কোনো সম্পর্ক নেই। ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারী ও সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এ মন্তব্য করেছেন।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি গত ১৪ ডিসেম্বর কিছু লোহালক্কড়ের সামনে দাঁড়িয়ে দাবি করেন, ওগুলো ইয়েমেন থেকে রিয়াদে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ এবং ইরান এটি ইয়েমেনকে সরবরাহ করেছিল।

আমির আব্দুল্লাহিয়ান বুধবার তেহরান সফররত লেবাননের আমোল আন্দোলনের নেতা খলিল হামদানের সঙ্গে সাক্ষাতে বলেন, “মার্কিন সরকারের উচিত ইয়েমেনের নিরপরাধ জনগণকে হত্যা করার কাজে সৌদি আরবকে দেয়া অস্ত্র সহায়তা দেয়া বন্ধ করা। তা না করে উল্টো ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে।”

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার পথে বাধা সৃষ্টি করার অজুহাত খুঁজছে আমেরিকা। কিন্তু ওয়াশিংটনের সে ‘খাহেশ’ কোনোদিনও মিটবে না বলে তিনি সতর্ক করে দেন। আব্দুল্লাহিয়ান বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ বৈধ এবং তাতে হস্তক্ষেপ করার অনুমতি কাউকে দেয়া হবে না।

হুথি যোদ্ধারা বোরকান শ্রেণির এই ক্ষেপণাস্ত্র রিয়াদে নিক্ষেপ করেছেন

চলতি মাসের গোড়ার দিকে সৌদি আরবের রাজধানী কিং খালিদ বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিলেন ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধারা। সৌদি আরব সেটিকে রিয়াদের আকাশে ধ্বংস করে দেয়ার দাবি করে। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কথিত ওই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ওয়াশিংটনে প্রদর্শন করেন।

হুথি যোদ্ধারা এরপর গত সোমবার রিয়াদে সৌদি রাজার আল-ইয়ামামা প্রাসাদ লক্ষ্য করে আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এবারও সেটিকে গুলি করে নামানোর দাবি করেছে রিয়াদ।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২১