সন্ত্রাসীদের প্রতি সমর্থন দেয়ায় ফ্রান্সের সমালোচনা করলেন রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i50813-সন্ত্রাসীদের_প্রতি_সমর্থন_দেয়ায়_ফ্রান্সের_সমালোচনা_করলেন_রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভেতরে সহিংসতা উসকে দেয়ার ক্ষেত্রে প্যারিসভিত্তিক কথিত মুজাহিদিনে খালক বা এমকেও গোষ্ঠীর সন্ত্রাসীরা ভূমিকা রাখছে এবং এই গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ফ্রান্স সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৩, ২০১৮ ১৫:১৯ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
    প্রেসিডেন্ট ড. হাসান রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভেতরে সহিংসতা উসকে দেয়ার ক্ষেত্রে প্যারিসভিত্তিক কথিত মুজাহিদিনে খালক বা এমকেও গোষ্ঠীর সন্ত্রাসীরা ভূমিকা রাখছে এবং এই গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ফ্রান্স সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

তিনি বলেছেন, "আমরা আশা করি সন্ত্রাসবাদ ও সহিংসতা-বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে এই গোষ্ঠীর বিষয়ে ফরাসি সরকার তার আইনগত দায়িত্ব পালন করবে।" ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে টেলিফোন সংলাপে প্রেসিডেন্ট রুহানি এ আহ্বান জানান।

১৯৮০ সালের দিক থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভেতরে বহু নাশকতরা সঙ্গে জড়িত কথিত মুজাহিদিনে খালক বা এমকেও গোষ্ঠীর সন্ত্রাসীরা এবং তাদের হামলায় অন্তত ১৭ হাজার ইরানি নাগরিক শহীদ হয়েছেন। বর্তমানে ফ্রান্সে ঘাঁটি গেঁড়েছে এ গোষ্ঠী। এ গোষ্ঠীটি ইরানেরর জনগণের কাছে খুবই ঘৃণিত ও সন্ত্রাসী চক্র হিসেবে পরিচিত। ইরাকের চাপিয়ে আট বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের সময় এমকেও আগ্রাসী সাদ্দামের পক্ষ নিয়েছিল।

ফোনালাপের সময় ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরন ইরানের সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতা নিয়ে কথা বলেন। এ সময় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁর তেহরান সফর স্থগিত করার সিদ্ধান্ত নেন দু নেতা। চলতি সপ্তাহে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফরের কথা ছিল।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩