‘ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার অধিকার আমেরিকার নেই’
https://parstoday.ir/bn/news/iran-i50927-ইরানের_অভ্যন্তরীণ_বিষয়ে_কথা_বলার_অধিকার_আমেরিকার_নেই’
আমেরিকার চাপের মুখে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত ইরান বিরোধী বৈঠক ব্যর্থ হয়েছে। ইরানে সাম্প্রতিক বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি সমর্থন ঘোষণার লক্ষ্যে ট্রাম্প প্রশাসন ওই বৈঠকের উদ্যোগ নিয়েছিল। কিন্তু পরিষদের বেশিরভাগ সদস্যদেশ মার্কিন উদ্যোগের বিরোধিতা করে।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
জানুয়ারি ০৬, ২০১৮ ০৮:১৩ Asia/Dhaka
  • নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তব্য রাখছেন গোলামআলী খোশরু
    নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তব্য রাখছেন গোলামআলী খোশরু

আমেরিকার চাপের মুখে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত ইরান বিরোধী বৈঠক ব্যর্থ হয়েছে। ইরানে সাম্প্রতিক বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি সমর্থন ঘোষণার লক্ষ্যে ট্রাম্প প্রশাসন ওই বৈঠকের উদ্যোগ নিয়েছিল। কিন্তু পরিষদের বেশিরভাগ সদস্যদেশ মার্কিন উদ্যোগের বিরোধিতা করে।

শুক্রবার রাতে অনুষ্ঠিত বৈঠকে জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি গোলামআলী খোশরু আমেরিকায় সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর আচরণের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ইরানের ব্যাপারে কথা বলার কোনো নৈতিক বা রাজনৈতিক অধিকার আমেরিকার নেই।

তিনি বলেন, দুঃখজনকভাবে মার্কিন সরকারের নির্বুদ্ধিতার কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এমন একটি বিষয়ে বৈঠকে বসেছে যে বিষয়টি নিয়ে কাজ করা এই পরিষদের দায়িত্ব নয়।

গোলামআলী খোশরু

খোশরু বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বৈঠক না করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত ফিলিস্তিনি ভূমির ওপর ইহুদিবাদী ইসরাইলের দীর্ঘদিনের দখলদারিত্ব কিংবা ইয়েমেনের নিরস্ত্র জনগণের ওপর সৌদি আরবের তিন বছরের বর্বরোচিত আগ্রাসন নিয়ে আলোচনা করা। কিন্তু দুঃখজনকভাবে, সেসব গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা বলতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে নিরাপত্তা পরিষদ।

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমেরিকার জনগণের সঙ্গে মার্কিন নিরাপত্তা বাহিনীগুলোর বিগত কয়েক দশকের বর্বর আচরণের কিছু ঘটনা তুলে ধরে বলেন, এসব ঘটনা নিয়ে নিরাপত্তা পরিষদে আলোচনা তো দূরের কথা কেউ সেসব প্রসঙ্গ জাতিসংঘে উত্থাপনের কথাও চিন্তা করেনি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৬