বায়তুল মুকাদ্দাস নিয়ে ট্রাম্পের স্বপ্ন পূরণ হবে না: আব্দুল্লাহিয়ান
ফিলিস্তিনের প্রতি সহযোগিতা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের মহাসচিব আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে প্রতিষ্ঠার মার্কিন স্বপ্ন পূরণ হবে না। আইআরআইবি বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেছেন, খোদ ইহুদিবাদী ইসরাইলের কোনো ধরনের বৈধতা নেই। আমির আব্দুল্লাহিয়ান বলেন, দখলদার ইসরাইল এখন মারাত্মক ভয়ের মধ্যে রয়েছে। এ কারণে তারা নিজেদেরকে উঁচু দেয়াল দিয়ে ঘিরে ফেলছে।
তিনি আরও বলেন, মুসলিম দেশগুলোকে দুর্বল করার ক্ষেত্রে ইহুদিবাদী ইসরাইলকে সর্বাত্মক সহযোগিতা দিয়েছে দায়েশ। কিন্তু এরপরও ইহুদিবাদী ইসরাইল এখন ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে।
তিনি বলেন, আমেরিকা ও সৌদি আরব ইহুদিবাদী ইসরাইলকে টিকিয়ে রাখতে পারবে না। প্রতিরোধ সংগ্রামের মাধ্যমেই ফিলিস্তিনিদের অধিকার আদায় করা সম্ভব হবে বলে আব্দুল্লাহিয়ান মন্তব্য করেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬