পশ্চিম ইরানে দায়েশের সঙ্গে সংঘর্ষ শেষ; আইআরজিসি'র ৩ সদস্যসহ নিহত ৮
https://parstoday.ir/bn/news/iran-i52129-পশ্চিম_ইরানে_দায়েশের_সঙ্গে_সংঘর্ষ_শেষ_আইআরজিসি'র_৩_সদস্যসহ_নিহত_৮
পশ্চিম ইরানে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সঙ্গে সংঘর্ষ শেষ হয়েছে বলে জানিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। আইআরজিসি'র স্থল ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর বলেছেন, সংঘর্ষ শেষ হয়েছে এবং সংঘর্ষে আইআরজিসি'র তিন সদস্য ও পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৮, ২০১৮ ২২:৫১ Asia/Dhaka
  • মোহাম্মাদ পাকপুর
    মোহাম্মাদ পাকপুর

পশ্চিম ইরানে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সঙ্গে সংঘর্ষ শেষ হয়েছে বলে জানিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। আইআরজিসি'র স্থল ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর বলেছেন, সংঘর্ষ শেষ হয়েছে এবং সংঘর্ষে আইআরজিসি'র তিন সদস্য ও পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছে।

তিনি আরও বলেছেন, শনিবার সকালে দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়। এ অভিযান ৩০ ঘন্টা ধরে চলে। পাঁচ সন্ত্রাসীর মধ্যে তিন জন তাদের শরীরে বাধা বিস্ফোরক বেল্টে বিস্ফোরণ ঘটিয়ে নিহত হয়। পাঁচ দায়েশ সন্ত্রাসীর সবাই বিদেশি বলে তিনি জানান। 

পাকপুর বলেন, দেশের অন্যান্য বিভাগের সহযোগিতায় আইআজিসি যে কোনো হুমকি মোকাবিলা করতে সক্ষম। যে কোনো হুমকির কঠোর জবাব দেয়া হবে বলে তিনি জানান। এ সময় তিনি আইআরজিসি'র তিন শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৮