ইরান: দায়েশ সন্ত্রাসীদের আফগানিস্তানে জড়ো করছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/iran-i52133-ইরান_দায়েশ_সন্ত্রাসীদের_আফগানিস্তানে_জড়ো_করছে_আমেরিকা
ইরাক ও সিরিয়ায় পরাজিত জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ সন্ত্রাসীদের আফগানিস্তানে যাওয়ার সুযোগ করে দিচ্ছে আমেরিকা। এ অভিযোগ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকারের বিশেষ উপদেষ্টা ও সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৯, ২০১৮ ০৩:৩৩ Asia/Dhaka
  • হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের (ডানে) সঙ্গে সাক্ষাৎ করছেন ইয়ান কুবিশ
    হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের (ডানে) সঙ্গে সাক্ষাৎ করছেন ইয়ান কুবিশ

ইরাক ও সিরিয়ায় পরাজিত জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ সন্ত্রাসীদের আফগানিস্তানে যাওয়ার সুযোগ করে দিচ্ছে আমেরিকা। এ অভিযোগ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকারের বিশেষ উপদেষ্টা ও সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।

তিনি রোববার তেহরান সফররত জাতিসংঘের ইরাক বিষয়ক বিশেষ দূত ইয়ান কুবিশের সঙ্গে এক বৈঠকে এ অভিযোগ করেন। আব্দুল্লাহিয়ান বলেন, ভবিষ্যতে ইরাকে ব্যবহার করার জন্য দায়েশ ও সন্ত্রাসবাদকে টিকিয়ে রাখার প্রচেষ্টা গোটা অঞ্চল ও বিশ্বের জন্য বিপজ্জনক। এ ছাড়া, আমেরিকা আফগানিস্তানে দায়েশকে পৃষ্ঠপোষকতা দিয়ে বড় ধরনের কৌশলগত ভুল করছে বলে তিনি উল্লেখ করেন।  

ইরাকে নির্বাচন পিছিয়ে দেয়ার যে চেষ্টা সৌদি আরব করছে তাকে তিনি অগঠনমূলক হিসেবে আখ্যায়িত করে বলেন: ইরাকে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার অন্যতম প্রধান শর্ত হচ্ছে যথাসময়ে দেশটিতে নির্বাচনের আয়োজন করা।

হোসেইন আমির আব্দুল্লাহিয়ান

ইয়েমেনের চলমান সংকট প্রসঙ্গে আমির আব্দুল্লাহিয়ান বলেন, ইরান কখনোই সামরিক উপায়ে ইয়েমেন সংকটের সমাধান চায়নি বরং তেহরান মনে করে একমাত্র রাজনৈতিক উপায়ে দেশটির চলমান সংকটের সমাধান হতে পারে।

সাক্ষাতে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ইয়ান কুবিশ ইরাকে সন্ত্রাস বিরোধী যুদ্ধে সাহায্য করার জন্য তেহরানের প্রতি কৃতজ্ঞতা জানান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯