পূর্ব গৌতায় মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে ইসরাইল: আব্দুল্লাহিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i53679-পূর্ব_গৌতায়_মানবিক_বিপর্যয়_সৃষ্টি_করেছে_ইসরাইল_আব্দুল্লাহিয়ান
ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইহুদিবাদীদেরকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। সিরিয়ার পূর্ব গৌতায় ইহুদিবাদীরা নতুন করে মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে বলে তিনি জানান। আজ (মঙ্গলবার) প্রথম আন্তর্জাতিক আউয়ারগ্লাস ফেস্টিভাল সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ১৪:২১ Asia/Dhaka
  • আমির আব্দুল্লাহিয়ান
    আমির আব্দুল্লাহিয়ান

ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইহুদিবাদীদেরকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। সিরিয়ার পূর্ব গৌতায় ইহুদিবাদীরা নতুন করে মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে বলে তিনি জানান। আজ (মঙ্গলবার) প্রথম আন্তর্জাতিক আউয়ারগ্লাস ফেস্টিভাল সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আমির আব্দুল্লাহিয়ান আরও বলেছেন, সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর করার পরও ইহুদিবাদীরা পূর্ব গৌতায় সন্ত্রাসী লেলিয়ে দিয়ে মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। দখলদার ইসরাইল গোটা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে রাখতে চায়। মধ্যপ্রাচ্যে সংকট জিইয়ে রাখার জন্য তারা সব ধরণের উপায় অবলম্বন করা হচ্ছে। 

আমেরিকা ও সৌদি আরবের সহযোগিতায় ইসরাইল মধ্যপ্রাচ্যে অশুভ লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি উল্লেখ করেন। তবে ইসলামি ইরান তার মিত্রদের নিয়ে ইহুদিবাদী ইসরাইলের এসব অশুভ তৎপরতা রুখে দেবে বলে তিনি ঘোষণা করেছেন। 

রাশিয়া অভিযোগ করেছে, সিরিয়ার পূর্ব গৌতা থেকে বেসামরিক লোকদের সরে যেতে বাধা দিচ্ছে সন্ত্রাসীরা। সিরিয়ার ইহুদিবাদবিরোধী প্রেসিডেন্ট বাশার আসাদকে ক্ষমতাচ্যুত করতে বহু বছর ধরে চেষ্টা চালিয়ে আসছে ইসরাইল।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৭