আঞ্চলিক প্রভাব নিয়ে ইউরোপের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i53907-আঞ্চলিক_প্রভাব_নিয়ে_ইউরোপের_সঙ্গে_কোনো_আলোচনা_নয়_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, আঞ্চলিক প্রভাব নিয়ে ইউরোপের দেশগুলোর সঙ্গে কোনো রকমের আলোচনায় বসে নি তেহরান। আজ (রোববার) সকালে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি একথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৪, ২০১৮ ০৯:৪৯ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি

ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, আঞ্চলিক প্রভাব নিয়ে ইউরোপের দেশগুলোর সঙ্গে কোনো রকমের আলোচনায় বসে নি তেহরান। আজ (রোববার) সকালে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি একথা বলেছেন।

মধ্যপ্রাচ্যে ইরানের ভূমিকা নিয়ে ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে ইরান আলোচনা শুরু করেছে বলে পশ্চিমা কয়েকজন কূটনীতিক সম্প্রতি দাবি করেছেন। এরপর বাহরাম কাসেমি আজ এ বক্তব্য দিলেন।

কাসেমি বলেন, ইরান এবং ইউরোপের কয়েকটি দেশ বহু বছর ধরে আঞ্চলিক বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করলেও মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব সম্পর্কে কারো সঙ্গে কোনো আলোচনা হয় নি। তিনি বলেন, ইউরোপের দেশগুলোর সঙ্গে মধ্যপ্রাচ্যের নানা ইস্যু নিয়ে আলোচনা নতুন কোনো বিষয়ও নয়।

কাসেমি জানান, সম্প্রতি মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনের অবকাশে ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে ইয়েমেন ইস্যু নিয়ে আলোচন করেছে ইরান। তবে সে আলোচনা ইয়েমেনে মানবিক ত্রাণ পাঠানো ও দারিদ্রপীড়িত দেশটির ওপর সৌদি আরবের বর্বর সামরিক আগ্রাসন অবসানের বিষয়ে সীমাবদ্ধ ছিল।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪