মধ্যপ্রাচ্যকে রক্ষা করা ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য
https://parstoday.ir/bn/news/iran-i54207-মধ্যপ্রাচ্যকে_রক্ষা_করা_ইরানের_সবচেয়ে_গুরুত্বপূর্ণ_লক্ষ্য
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকারের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা জোরদার করা তার দেশের গুরুত্বপূর্ণ প্রধান লক্ষ্য।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১০, ২০১৮ ১৫:২৪ Asia/Dhaka
  • আমির আবদুল্লাহিয়ান
    আমির আবদুল্লাহিয়ান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকারের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা জোরদার করা তার দেশের গুরুত্বপূর্ণ প্রধান লক্ষ্য।

হল্যান্ডের লেইডেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রদের সঙ্গে রাজধানী তেহরানে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। আমির আবদুল্লাহিয়ান বলেন, ইসলামি বিপ্লবের পর ইরানের জাতীয় সংসদ কার্যকর সংস্থায় পরিণত হয়েছে।  

বৈঠকে আমির আবদুল্লাহিয়ান ইরানের ভূ-রাজনৈতিক ও ভূ-কৌশলগত মর্যাদার কথা উল্লেখ করে বলেন, দেশের এবং এ অঞ্চলের নিরাপত্তা জোরদার করা তেহরানের গুরুত্বপূর্ণ লক্ষ্য। তিনি এসময় ইরানের অভ্যন্তরে টেকসই নিরাপত্তার কথাও তুলে ধরেন।

ইরানের শীর্ষ পর্যায়ের এ কর্মকর্তা আরো বলেন, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ তাদের লক্ষ্য অর্জনের জন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০