বিশ্বকাপ-২০২২ চলাকালে কিশ দ্বীপ ব্যবহার করতে পারবে কাতার: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i56022-বিশ্বকাপ_২০২২_চলাকালে_কিশ_দ্বীপ_ব্যবহার_করতে_পারবে_কাতার_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের যুব ও ক্রীড়া মন্ত্রী মাসুদ সুলতানি ফার বলেছেন, ফুটবল বিশ্বকাপ-২০২২ চলাকালে কাতার ইরানের কিশ দ্বীপের ক্রীড়াঙ্গন ও সুযোগ-সুবিধা ব্যবহার করতে পারবে। আযারবাইজানের রাজধানী বাকুতে কাতারের ক্রীড়ামন্ত্রী সালেহ আল-ঘানাম বিন আলীর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৯, ২০১৮ ১২:৪৯ Asia/Dhaka
  • ইরানের যুব ও ক্রীড়া মন্ত্রী মাসুদ সুলতানি ফার
    ইরানের যুব ও ক্রীড়া মন্ত্রী মাসুদ সুলতানি ফার

ইসলামি প্রজাতন্ত্র ইরানের যুব ও ক্রীড়া মন্ত্রী মাসুদ সুলতানি ফার বলেছেন, ফুটবল বিশ্বকাপ-২০২২ চলাকালে কাতার ইরানের কিশ দ্বীপের ক্রীড়াঙ্গন ও সুযোগ-সুবিধা ব্যবহার করতে পারবে। আযারবাইজানের রাজধানী বাকুতে কাতারের ক্রীড়ামন্ত্রী সালেহ আল-ঘানাম বিন আলীর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেছেন।

ইরানের ক্রীড়ামন্ত্রী আরও বলেছেন, কাতার বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা আয়োজনের অনুমতি পেয়েছে যা কাতারসহ মধ্যপ্রাচ্যের সব দেশের জন্যই একটি বড় ঘটনা। ইরান ফুটবল বিশ্বকাপ আয়োজনে কাতারকে সার্বিক সহযোগিতা দেবে। আঞ্চলিক দেশগুলোর সহেযোগিতায় কাতার সর্বোত্তমভাবে ফুটবল বিশ্বকাপের আয়োজন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইরানের ক্রীড়ামন্ত্রী মাসুদ সুলতানি ফার বলেন, তেহরান ও দোহা সব সময় দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে কাজ করেছে। এ কারণে সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। 

এ সময় কাতারের ক্রীড়ামন্ত্রী বলেন, কাতার সরকার ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আগ্রহী এবং এরই মধ্যে এ সংক্রান্ত কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। 

আযারবাইজানের রাজধানী বাকুতে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি'র যুব ও ক্রীড়া মন্ত্রী পর্যায়ের দুই দিন ব্যাপী সম্মেলন গতকাল থেকে শুরু হয়েছে। ইরান ও কাতারের মন্ত্রীরা ওই সম্মেলনের অবকাশে বৈঠক করেছেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৯