তেহরানে বৃষ্টি
এপ্রিল ২৩, ২০১৮ ১২:০০ Asia/Dhaka
দু'দিন আগে আবহাওয়া বার্তায় বলা হয়েছিল বৃষ্টি হবে তেহরানে। কমবে তাপমাত্রাও। গতরাতে এক পশলা বৃষ্টি হয়েছে। আজ সকালের দিক থেকে পুনরায় শুরু হয় বর্ষণ। চলছে দিনভর।
কখনো হালকা। কখনো জোরালো ছিল বৃষ্টি। বৃষ্টি শুনলেই অনেকেই নেচে ওঠেন। ভেজার প্রস্তুতি নেন। অবশ্য বাংলাদেশ যেমন ঝমঝমিয়ে বৃষ্টি নামে বড় বড় ফোটায় তেহরানে তা হয় না।
তেহরানে সাধারণ ভাবে বৃষ্টি হয় শীতকালে। এখানে বরফের অগ্রবর্তী বাহিনী হয়ে আসে বর্ষণ। হিমশীতল। বৃষ্টি হয় বসন্তেও। তাও শীতল। বাংলাদেশের বৃষ্টিতে ভেজার আনন্দ তেহরানে উপভোগের উপায় নেই।
পার্সটুডে/মূসা রেজা/ ২৩
ট্যাগ