ইরানে খোদায়ী বালু-সেনারা অলৌকিকভাবে হারিয়ে দেয় আমেরিকাকে
https://parstoday.ir/bn/news/iran-i56340-ইরানে_খোদায়ী_বালু_সেনারা_অলৌকিকভাবে_হারিয়ে_দেয়_আমেরিকাকে
আজ থেকে ৩৮ বছর আগে ১৯৮০ সালের এই দিনে ইরানে হামলা করতে আসা ৫ টি মার্কিন সামরিক বিমান ও হেলিকপ্টার অলৌকিক ধূলি-ঝড়ের শিকার হয়ে ধ্বংস হয়ে যায়। তাবাস মরুতে পড়ে থাকে সেইসব সামরিক বিমান ও হেলিকপ্টারের জ্বলন্ত ধ্বংসাবশেষসহ পাইলট, নিহত কমান্ডো সেনা আর ক্রুদের পুড়ে যাওয়া দেহ।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
এপ্রিল ২৫, ২০১৮ ২০:২০ Asia/Dhaka
  • ইরানে খোদায়ী বালু-সেনারা অলৌকিকভাবে হারিয়ে দেয় আমেরিকাকে

আজ থেকে ৩৮ বছর আগে ১৯৮০ সালের এই দিনে ইরানে হামলা করতে আসা ৫ টি মার্কিন সামরিক বিমান ও হেলিকপ্টার অলৌকিক ধূলি-ঝড়ের শিকার হয়ে ধ্বংস হয়ে যায়। তাবাস মরুতে পড়ে থাকে সেইসব সামরিক বিমান ও হেলিকপ্টারের জ্বলন্ত ধ্বংসাবশেষসহ পাইলট, নিহত কমান্ডো সেনা আর ক্রুদের পুড়ে যাওয়া দেহ।

রাতের আঁধারে পরিচালিত এই হামলার উদ্দেশ্য ছিল তেহরানে বিপ্লবী ছাত্রদের হাতে দখল হওয়া মার্কিন দূতাবাস এবং সেখানে গুপ্তচরবৃত্তির জন্য অভিযুক্ত ও আটক মার্কিন কূটনীতিকদের উদ্ধার করা। তেহরানস্থ তৎকালীন মার্কিন দূতাবাস ইরানের ইসলামী সরকারসহ এ অঞ্চলের জনগণের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও গুপ্তচরবৃত্তির আস্তানা হিসেবে ব্যবহৃত হতে থাকায় বিপ্লবী ছাত্ররা তা দখল করে নেয় এবং কূটনীতিকের ছদ্মবেশধারী মার্কিন গুপ্তচরদেরকে ৪৪৪ দিন পর্যন্ত আটক করে রাখে। এখানে তারা অস্ত্র ও গুপ্তচরবৃত্তির নানা সামগ্রী এবং নানা ষড়যন্ত্রের দলিল-প্রমাণ উদ্ধার করে। অবশ্য মার্কিন সরকার ও তাদের স্থানীয় অনুচররা কৌশলে বহু দলিল ধ্বংস করে ফেলে।

এই ঘটনার পর মার্কিন সরকার ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

তাবাসে হামলা ব্যর্থ হওয়ায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ও তার ডেমোক্রেট দল আমেরিকার নির্বাচনে ভরাডুবির শিকার হয়।

ইরানের ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনী (র.) এই ঘটনাকে ইসলামী এই দেশের জন্য আল্লাহর অদৃশ্য সাহায্য বলে উল্লেখ করেন। তিনি অলৌকিক এই ঘটনাকে আবাবিল পাখির মাধ্যমে আবরাহার বিশাল হস্তি-বাহিনী ধ্বংস হওয়ার সঙ্গে তুলনা করেছেন যা পবিত্র কুরআনের সুরা আল ফিলে উল্লেখ করেছেন মহান আল্লাহ। আবরাহার বাহিনী পবিত্র কাবা ঘর ধ্বংস করতে এসেছিল। ইমাম খোমেনী (র.) তাবাস মরুর ধূলি বা বালুকে খোদার নিযুক্ত বালু-সেনা বলে উল্লেখ করেন। #

পার্সটুডে/এম এএইচ/২৫