৪০টি সুখোই সুপারজেট কেনার চুক্তি সই করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i56356-৪০টি_সুখোই_সুপারজেট_কেনার_চুক্তি_সই_করল_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের দুটি এয়ারলাইন্স কোম্পানি রাশিয়া থেকে ৪০টি সুখোই সুপার জেট-১০০ যাত্রীবাহী বিমান কেনার জন্য মস্কোর সঙ্গে চুক্তি সই করেছে। গত কয়েক বছর ধরে রাশিয়া থেকে সুপারজেট কেনার বিষয়ে যে জল্পনা চলছিল এ চুক্তির মধ্যদিয়ে তার অবসান হলো।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
এপ্রিল ২৬, ২০১৮ ০৬:০০ Asia/Dhaka
  • সুখোই সুপার জেট-১০০ যাত্রীবাহী
    সুখোই সুপার জেট-১০০ যাত্রীবাহী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের দুটি এয়ারলাইন্স কোম্পানি রাশিয়া থেকে ৪০টি সুখোই সুপার জেট-১০০ যাত্রীবাহী বিমান কেনার জন্য মস্কোর সঙ্গে চুক্তি সই করেছে। গত কয়েক বছর ধরে রাশিয়া থেকে সুপারজেট কেনার বিষয়ে যে জল্পনা চলছিল এ চুক্তির মধ্যদিয়ে তার অবসান হলো।

চলতি বছর তুরস্কের আনাতোলিয়া শহরে অনুষ্ঠিত বিমান প্রদর্শনীর সময় ইরানের অসেমান এয়ারলাইন্স ও ইরান এয়ার ট্যুর কোম্পানি  এ চুক্তি সই করে।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, অসেমান এয়ারলাইন্স আরআরজে-৯৫আর শ্রেণির সুখোই সুপারজেটের অত্যাধুনিক মডেলের বিমান কিনেছে। ইরনা আরো জানিয়েছে, ইরান এয়ার ট্যুর যে বিমান কিনেছে তার মূল্য পড়বে মোট ১০০ কোটি ডলার।

ইরান এয়ার ট্যুরের জনসংযোগ বিভাগের প্রধান মারজিয়া জাফারজাদেহ জানান, আগামী এক বছরের মধ্যে রাশিয়া বিমান সরবরাহের কাজ শুরু করবে। প্রতিটি বিমানে ১০০টি আসন থাকবে। এর আগে, ২০১৬ সালে অসেমান এয়ারলাইন্সের আমন্ত্রণে সুখোই সুপারজেটের একটি বিমান ইরানের রাজধানী তেহরান এসেছিল।#   

পার্সটুডে/ সিরাজুল ইসলাম/২৬