অন্যকে হুমকি হিসেবে তুলে ধরে অস্তিত্ব রক্ষা করতে চান ইসরাইলি নেতারা
https://parstoday.ir/bn/news/iran-i56596-অন্যকে_হুমকি_হিসেবে_তুলে_ধরে_অস্তিত্ব_রক্ষা_করতে_চান_ইসরাইলি_নেতারা
ইহুদিবাদী ইসরাইলের নেতারা অন্য দেশকে হুমকি হিসেবে তুলে ধরে নিজেদের অস্তিত্ব রক্ষা করার চেষ্টা করছেন। একথা বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০১, ২০১৮ ০৮:০৬ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি

ইহুদিবাদী ইসরাইলের নেতারা অন্য দেশকে হুমকি হিসেবে তুলে ধরে নিজেদের অস্তিত্ব রক্ষা করার চেষ্টা করছেন। একথা বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি।

ইরান পরমাণু অস্ত্র বানাচ্ছে বলে ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন করে ভিত্তিহীন অভিযোগ তোলার পর আজ (মঙ্গলবার) একথা বললেন কাসেমি।

নেতানিয়াহুর অভিযোগকে বাহরাম কাসেমি সর্বশেষ প্রতারণামূলক নাটকের ব্যর্থ প্রচেষ্টা ও দেউলিয়াত্ব বলে মন্তব্য করেন। শিশু হত্যাকারী নেতানিয়াহুকে উদ্দেশ করে ইরানের এ মুখপাত্র বলেন, আপনার জানা উচিত বিশ্বের মানুষের মধ্যে যথেষ্ট ধারণা, সচেতনতা ও বুদ্ধি রয়েছে।

বেনিয়ামিন নেতানিয়াহু

নেতানিয়াহু দাবি করেছেন, পরমাণু সমঝোতা সইয়ের পরও ইরান গোপনে পরমাণু অস্ত্র কর্মসূচি পরিচালনা করছে। এ বক্তব্যের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ নেতানিয়াহুকে মিথ্যা রাখাল বালকের সঙ্গে তুলনা করেছেন। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ বহুবার বলেছে, ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং সামরিক দিকে মোড় নেয় নি।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১