২৪ ঘন্টায় পারস্য উপসাগরে মার্কিন সেনাদের নিয়ন্ত্রণ নেয়া হবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i56850-২৪_ঘন্টায়_পারস্য_উপসাগরে_মার্কিন_সেনাদের_নিয়ন্ত্রণ_নেয়া_হবে_ইরান
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌবিভাগের প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি বলেছেন, পারস্য উপসাগরে মার্কিনীদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সময় লাগবে মাত্র ২৪ ঘন্টা। তারা যে দিকে তাকাবে সে দিকেই ইরানি নৌসেনাদের দেখতে পাবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৬, ২০১৮ ১২:৪১ Asia/Dhaka
  • আলী ফাদাভি
    আলী ফাদাভি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌবিভাগের প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি বলেছেন, পারস্য উপসাগরে মার্কিনীদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সময় লাগবে মাত্র ২৪ ঘন্টা। তারা যে দিকে তাকাবে সে দিকেই ইরানি নৌসেনাদের দেখতে পাবে।

তিনি আরও বলেছেন, পারস্য উপসাগর, ওমান সাগর ও ভারত মহাসাগরে নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সাগরে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আঞ্চলিক দেশগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 

আলী ফাদাভি বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে যে অনিরাপত্তা দেখা দিয়েছে তার পেছনে রয়েছে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স। অতীতেও তারা একই কাজ করেছে। 

আইআরজিসি'র নৌবিভাগের প্রধান বলেন, পারস্য উপসাগরে মার্কিনীরা আগের চেয়ে বেশি আজ্ঞাবহ হয়েছে। তবে পারস্য উপসাগরের নিরাপত্তার জন্য সেখান থেকে মার্কিন বের করা জরুরি।#

পার্সটুডে/সোহেল আহেম্মেদ/৬